বিনোদন

১৮ বছর ধরে খিচুড়ি খাচ্ছেন কারিনা কাপুর

  • 11:03 pm - July 15, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
বলিউডে ‘জিরো ফিগার’ ট্রেন্ডের জননী বলা হয় কারিনা কাপুর খানকে। গর্ভাবস্থায় ফটোশুট হোক বা সন্তান জন্মের কিছু দিনের মধ্যেই শুটিং ফ্লোরে ফেরা- সব ক্ষেত্রেই নতুন মানদণ্ড তৈরি করেছেন তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় কাজ করলেও বয়স যেন তাকে ছুঁতে পারেনি। তবে এত বছর ধরে ফিটনেস ধরে রাখার পেছনে কারিনার মূল রহস্য কী? সম্প্রতি সেই গোপন তথ্য প্রকাশ করেছেন তার ব্যক্তিগত পুষ্টিবিদ ঋজুতা দিওয়েকার।

পুষ্টিবিদ ঋজুতা দিওয়েকার ভাষ্য মতে, খাবারের প্রতি কারিনার ভালোবাসা প্রবল হলেও নিজের ডায়েট নিয়ে তিনি চূড়ান্ত শৃঙ্খলাপরায়ণ। সপ্তাহে পাঁচ দিন একেবারে নির্দিষ্ট মেন্যুই অনুসরণ করেন তিনি। ‘তাশান’ সিনেমার সময় থেকে রাতের খাবারে কোনো পরিবর্তন আনেননি। প্রায় ১৮ বছর ধরে প্রতিদিন রাতে তিনি খিচুড়ি আর ঘি খেয়ে আসছেন।

ঋজুতা বলেন, কারিনা গত ১৫ বছরেরও বেশি সময় ধরে একেবারে একই ধরনের খাবারের রুটিন মেনে চলছেন। খিচুড়ি থেকে ঘি, আর রাতের খাবার আগেই খেয়ে নেওয়া। দিনের শুরুতে এক মুঠো বাদাম, কিশমিশ বা শুকনো ডুমুর খান। এরপর সকালের নাশতায় খান পোহা বা পরোটা।

দুপুরের খাবারে ডাল-ভাত অথবা চিজ টোস্ট পছন্দ তার। বিকেলের নাশতায় থাকে আম বা আমের মিল্কশেক। আর রাতের খাবার? খিচুড়ি বা পোলাও। সব সময়ই ঘি মিশিয়ে।

প্রতিবেদন অনুসারে, সপ্তাহে পাঁচ দিন পর্যন্ত খিচুড়ি খান কারিনা।

বিশেষ করে বাড়িতে থাকলে। শুটিং সেটে থাকলে ডাল-ভাত খেতে পছন্দ করেন, আর বাড়িতে থাকলে রুটি আর সবজি খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তবে কারিনা একেবারে রেস্তোরাঁর খাবার এড়িয়ে চলেন না। চাইনিজ খাবার তার পছন্দের তালিকায় আছে, আর মিষ্টি বা ঘি খাওয়াও তিনি বন্ধ করেননি। বরং ঋজুতার মতে, মিষ্টি ও ঘি পরিমিত পরিমাণে শরীরকে শুদ্ধ রাখে। তাই তৈমুরের জন্মের পর কারিনাকে ঘি খেতে বলেছেন ঋজুতা। কারিনার পছন্দের তালিকায় চকোলেট পেস্ট্রিও আছে। নায়িকা বিশ্বাস করেন, সব কিছুই খাওয়া যায় যদি তা সঠিক পরিমাণে হয়। সঠিক খাদ্যাভ্যাস আর অনুশাসিত রুটিনই তাকে বছরের পর বছর ধরে ফিট এবং সতেজ রাখছে, এটাই কারিনার ফিটনেস-মন্ত্র।

 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au