বিনোদন

রণবীরের তুমুল হিট যে গানটি তৈরি হয়েছিল সালমান খানের জন্য

  • 11:06 pm - July 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সবচেয়ে জনপ্রিয় একটি গান ‘চান্না মেরেয়া’। অরিজিৎ সিং-এর কণ্ঠে হৃদয়ছোঁয়া এই গানটি আজও বিরহের সঙ্গী হয়ে রয়ে গেছে বহু দর্শক-শ্রোতার কাছে। তবে এই গান নিয়ে সম্প্রতি উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও!

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের সংগীত পরিচালক প্রীতম জানিয়েছেন, ‘চান্না মেরেয়া’ আদতে তৈরি হয়েছিল সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার জন্য। প্রীতম বলেন, ‘আমি প্রথমে গানটির সুর শোনাই সলমনকে, তবে গল্পের আবহে তা মানিয়ে যাচ্ছিল না।

তাই শেষ পর্যন্ত সেটি আলাদা করে রেখে দিই।’

প্রীতম আরও জানান, পরবর্তীতে যখন করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার জন্য গান তৈরি হচ্ছিল, তখনই পুরনো সেই সুর মনে পড়ে যায় তার। করণ জোহর গানটি শুনেই পছন্দ করে নেন এবং একটি আবেগঘন দৃশ্যে গানটি ব্যবহার করার সিদ্ধান্ত নেন। রণবীর কাপুর ও আনুশকা শর্মার চরিত্রগুলির বিচ্ছেদের মুহূর্তে বাজে এই গান যা অরিজিৎ সিং-এর কণ্ঠে পেয়েছে অনন্য গভীরতা।

মুক্তির পরপরই ‘চান্না মেরেয়া’ শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়।

তবে এখানেই শেষ নয়! এই গান নিয়ে রয়েছে আরেকটি অজানা অধ্যায়। কণ্ঠশিল্পী শাহিদ মাল্য সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথমে এই গানটি তিনিই রেকর্ড করেছিলেন। দীর্ঘ দুই বছর ধরে গানের জন্য প্রস্তুতি ও রেকর্ডিং-এর পর প্রকাশের মাত্র এক সপ্তাহ আগে তিনি জানতে পারেন, গানটি গাইছেন অরিজিৎ সিং।

প্রীতম নিজেই ফোন করে দুঃখপ্রকাশ করেছিলেন শাহিদের কাছে।

ভারতীয় সিনেমার নতুন ইতিহাস, রামায়ণের বাজেট ৪ হাজার কোটি!

শাহিদ মাল্য বলেন, ‘আমি গানটির জন্য আমার হৃদয়-আত্মা ঢেলে দিয়েছিলাম। শেষ পর্যন্ত গানটি আর আমার গলায় থাকল না, এটা বড় ধাক্কা ছিল। তবে একটাই সান্ত্বনা, অরিজিৎ সিং-এর মতো অসাধারণ গায়ক গানটি গেয়েছেন।’ শাহিদ আরও জানান, এর আগেও তিনি রাহাত ফাতেহ আলি খানের জায়গায় গেয়েছিলেন ‘রাব্বা ম্যায় তো মার গায়া’ গানটি।

তাই ইন্ডাস্ট্রির এই পরিবর্তন তিনি সহজেই বুঝে নিয়েছিলেন।

 

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au