ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা
হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…
বিপাশা বসুর সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিল বলিউডের অন্যতম চর্চিত অভিনেতা জন আব্রাহামের। তারা একসঙ্গে লিভ ইন করতেন। কিন্তু সেই সম্পর্ক ভাঙার পর ২০১১ সালে ফিন্যানশিয়াল কনসালট্যান্ট প্রিয়া রাঞ্চলের সঙ্গে সম্পর্কে জড়ান। এরপর ২০১৪ সালে অনেকটা চুপিসারে তাকে বিয়ে করেন জন।
তার স্ত্রী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক হয়েছেন।
প্রিয়ার সঙ্গে জনের পরিচয় ২০১০-এর এপ্রিলে হলেও প্রেমের সূত্রপাত ২০১১ সালে। তার তিন বছরের মাথায় বিয়ে। প্রায় ১১ বছরের দাম্পত্য।
কিন্তু এখনও কেন নিঃসন্তান তাঁরা? এই বিষয় নিয়ে কৌতূহল অনেকেরই।
সন্তানের জন্ম নিয়ে কখনোই খুব বেশি মাথা ঘামাননি জন। কারণ অভিনেতা জানান, তাঁর জীবনের অন্য কিছুর গুরুত্ব অনেক বেশি। জানিয়েছেন, সন্তান নিয়ে ভাবার সময় পাননি।
শুধু তাই নয় এখনও নিজের কাজেই বেশির ভাগ সময়টা দিতে চান। যদিও তিনি বাবা-মা হওয়া বিপক্ষে এমন নন।
জনের ভাষ্যে, ‘খুব বেশি পরিকল্পনা করে এ সব করা যায় না। আমার মনে হয়, যদি আপনি একজন অভিভাবক হতে প্রস্তুত থাকেন তখনই সন্তান জন্মের কথা ভাবা উচিত। অন্যথায়, সন্তান জন্ম দেবেন না।
যদি আপনি পিতা-মাতা হওয়ার আনন্দ পেতে চান, এবং আপনি এমন কাউকে লালন-পালন করতে চান যাকে আপনি প্রচুর ভালোবাসা এবং যত্ন সহকারে বড় করতে চান তবেই পরিকল্পনা করুন।’
নিজের ওপর কিছুটা দোষ চাপিয়ে জন বলেন, ‘আমার মধ্যে বেশ কিছু খুঁত রয়েছে। প্রিয়া অনেক পরিণত ও পরিশীলিত। মানুষ হিসেবে খুব ভালো। আমাদের ইন্ডাস্ট্রির পিছনে থাকার মানুষ পাওয়া খুব কঠিন। প্রিয়া বরাবরই পিছনে থাকতে চায়।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au