খেলা

বাংলাদেশ আমার পারিবারিক সম্পত্তি নয়: সালাউদ্দিন

  • 3:04 am - July 16, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার

সমোলোচনার জবাব দিলেন সালাউদ্দিন৷ ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন সম্প্রতি কিছু বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে—বিশেষ করে একাদশ নির্বাচনে ও খেলোয়াড়দের ভূমিকা নির্ধারণে প্রভাব খাটানোর অভিযোগ।

তবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এসব অভিযোগ নিয়ে তিনি প্রকাশ্যে মুখ খোলেন। জানালেন, এইসব কথাবার্তায় তিনি বিচলিত নন—তার লক্ষ্য কেবলই দলের উন্নতি।
এসময় তিনি বলেন, আমি একজন কোচ। আপনি যদি আমাকে অনূর্ধ্ব-১৩ দলের কোচ হতে বলেন, তাতেও আমার কোনো আপত্তি নেই।
আমার গায়ে কোনো ট্যাগ নেই যে আমি কেবল জাতীয় দলের কোচ। আমার কোনো অহংকার নেই।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ দল আমার পারিবারিক সম্পত্তি না। আমি যদি ভালো না করি, তাহলে মানুষ সমালোচনা করবে, সেটাই স্বাভাবিক। আবার ভালো করলে প্রশংসাও করবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সততা ধরে রাখা এবং শতভাগ দেওয়ার চেষ্টা করা—আমার কাছে সেটাই বড়।

গুঞ্জন চলছে, সালাহউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে বোর্ডে। তবে তিনি বলেন, অভিযোগ থাকলে সেগুলো নির্দিষ্টভাবে বলা উচিত।
২৭-২৮ বছর কোচিংয়ের পর যদি কেউ বলেন আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, তাহলে অন্তত বলা উচিত—কী সেই অভিযোগ? প্রমাণ ছাড়া প্রকাশ্যে কিছু বলা ঠিক নয়। যদি প্রমাণ থাকে, তাহলে তো আমারও উপকার—কারণ আমি নিজেকে সংশোধন করতে পারব।

‘আমি জানি আমি কে, জানি আমার দায়িত্ব কতটুকু। যদি আমি ভালো কোচ না হই, তাহলে বোর্ড আমাকে সরিয়ে দিক—আমার এতে সমস্যা নেই। কিন্তু যাকে খারাপ বলা হচ্ছে, তাকে যাচাই না করেই কিছু বলা ঠিক নয়।

সালাহউদ্দিন আরও বলেন, মিডিয়ার অনবরত নজরদারি একজন মানুষের ওপর মানসিক চাপ তৈরি করে। তবে তিনি মানসিকভাবে দৃঢ় বলেই টিকে আছেন।

আমি মানসিকভাবে শক্তিশালী বলেই হয়তো টিকে আছি। না হলে অনেকেই পড়ে যেতো এতদিনে। আর এটা এমন না যে আমি নিজে এসে এই চাকরি চেয়েছি বা কারও কাছে দরখাস্ত করেছি। আমি এখানে এসেছি যাতে দলকে সামান্য হলেও সাহায্য করতে পারি।

বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্সও তুলে ধরেন তিনি।

আমরা এমন এক সময়ে আছি, যেখানে দল নিয়মিত হারছে। এখন যদি আমি কাউকে সুযোগ দিয়ে লাভবান হতে চাই, সেটা কি সম্ভব? এটা তো এমন একটা দল না, যারা প্রতিদিন জিতে—আর আমি লুকিয়ে একজনকে দলে ঢুকিয়ে দেব। দল ভালো খেলছে না, তাই দলের একজন সদস্য হিসেবে আমি চাইব, দল ভালো করুক।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au