বিনোদন

সেপ্টেম্বরে বিয়ে সেলেনা গোমেজের

  • 1:23 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। প্রেমিক সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে চলতি বছরের সেপ্টেম্বরে বিয়ে করতে চলেছেন তিনি। এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল।

তারা বলছে, ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন।

এরই মধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।  বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। তালিকায় রয়েছে টেইলর সুইফট ও তাঁর প্রেমিক ট্রাভিস কেলসি, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিনেমার কলাকুশলী, ব্ল্যাঙ্কোর সহকর্মীসহ অনেকে। 

যেহেতু দুই দিনের অনুষ্ঠান, তাই রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।

এর আগে ২০২৩ সালের জুনে ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ। ওই বছরের ডিসেম্বরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এক বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন তাঁরা।

ওই সময় সেলেনা জানিয়েছিলেন, ব্ল্যাঙ্কোর সঙ্গে সব সময়ই নিরাপদ বোধ করেন তিনি।

তাই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।সেলেনা গোমেজের ‘কিল এম উইথ কাইন্ডনেস’ গানের প্রযোজক ছিলেন ব্ল্যাঙ্কো, গানটি প্রকাশ পেয়েছিল ২০১৫ সালে। ২০১৭ সালে প্রকাশিত সেলেনার আরেকটি গান ‘ট্রাস্ট নোবডি’ যৌথভাবে লিখেছিলেন ব্ল্যাঙ্কো, প্রযোজনাও করেছিলেন তিনি। এ ছাড়া, ব্ল্যাঙ্কোর ‘আই কান্ট গেট এনাফ’ গানে সহশিল্পী ছিলেন সেলেনা, গানটির ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে তাঁকে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au