বিনোদন

বিশ্বের জনপ্রিয় ৫০ শিল্পীর তালিকায় একমাত্র ভারতীয় প্রিয়াঙ্কা

  • 3:51 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার

বিশ্ব বিনোদন দুনিয়ার জনপ্রিয়তা মাপার অন্যতম মাপকাঠি আইএমডিবি। নিয়মিতভাবেই তারা প্রকাশ করে এক তালিকা—‘জনপ্রিয় তারকা’। এই তালিকায় স্থান পায় সেইসব মুখ, যাঁদের নিয়ে বিশ্বব্যাপী চলে সবচেয়ে বেশি আলোচনা, অনুসন্ধান আর আগ্রহ। শীর্ষ ৫০ তারকার এই তালিকায় এবার চমক নিয়ে হাজির হয়েছেন বলিউডের এক সময়ের ডিভা, প্রিয়াঙ্কা চোপড়া।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। আন্তর্জাতিক মঞ্চে নিয়মিত পদচারণা করা প্রিয়াঙ্কা এই তালিকার ২২ নম্বরে উঠে এসেছেন। সম্প্রতি হলিউড সিনেমা ‘হেডস অব স্টেট’–এ অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২ জুলাই মুক্তি পাওয়া এই অ্যাকশন–কমেডি সিনেমায় তাঁকে একেবারে নতুন এক অবতারে দেখা গেছে। পাশাপাশি বলিউডে রণবীর সিংয়ের সঙ্গে ‘ডন ৩’–এ অভিনয়ের গুঞ্জন যেন তাঁর জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করেছে। ফলে আইএমডিবির খোঁজাখুঁজির শীর্ষে উঠে এসেছেন এক সময়ের এই মিস ওয়ার্ল্ড।

কিন্তু সবচেয়ে চর্চিত মুখ কে? তিনি হলেন ডেভিড কোরেন্সওয়েট। সুপারম্যান হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করেই যেন বিশ্ব মুগ্ধ করে দিয়েছেন। ১১ জুলাই মুক্তি পাওয়া ‘সুপারম্যান’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে তাঁর আত্মপ্রকাশ নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। সিনেমা মুক্তির পর সেই উত্তেজনা পরিণত হয়েছে তুমুল আলোচনায়। ভক্তরা হুমড়ি খেয়ে পড়ছেন ডেভিড সম্পর্কে আরও জানতে। আর তাই তিনি এখন আইএমডিবির আলোচিত তারকাদের তালিকার এক নম্বরে।

এই তালিকার ২ নম্বরে রয়েছেন র‍্যাচেল ব্রসনাহান। তিনিও ‘সুপারম্যান’–এর মাধ্যমে আলোচনায় আসেন। যদিও সিনেমায় তাঁর চরিত্রটি বড় নয়, তবে উপস্থিতিটি যথেষ্ট দৃঢ় এবং স্মরণীয়। একই সঙ্গে ১১ এপ্রিল মুক্তি পাওয়া ‘দ্য অ্যামেচার’ সিনেমায় প্রধান চরিত্রে তাঁর অভিনয়ও আলোচনায় রয়েছে। অভিনয়ের পরিপক্বতা এবং ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার দিক থেকে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী।

৩ নম্বরে রয়েছেন নিকোলাস হল্ট। গত বছর ‘নসফেরাতু’–এ অভিনয়ের পর থেকেই তাঁকে নিয়ে আগ্রহ বেড়েছে দর্শকদের। এবার ‘সুপারম্যান’ সিনেমায় নতুন এক চরিত্রে হাজির হয়ে আবারো আলোচনায় এসেছেন তিনি।

সিনেমার পরিচালকরাও যে আলোচনার কেন্দ্রে আসতে পারেন, সেটার বড় প্রমাণ জেমস গান। ‘সুপারম্যান’–এর পরিচালক হিসেবে তাঁর নাম এখন সবার মুখে মুখে। একাধিক জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির স্রষ্টা এই নির্মাতা আইএমডিবির তালিকায় উঠে এসেছেন ৪ নম্বরে।

৫ নম্বরে চমকে দেওয়া এক নাম—ম্যাগি কিউ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য ফ্যামিলি প্ল্যান’–এর পর তিনি যেন হারিয়ে গিয়েছিলেন। কিন্তু ২০২৫ সালেই বাজিমাত করলেন দুইটি ভিন্ন ধারার সিরিজ দিয়ে। ‘বস: লিগ্যাসি’ এবং ‘ব্যালাড’—এই দুই সিরিজে ম্যাগি কিউ–এর উপস্থিতি নজর কেড়েছে সমালোচকদেরও। মাত্র কয়েক সপ্তাহ আগে তালিকার ৬২৬ নম্বরে থাকা এই অভিনেত্রী এখন সোজা উঠে এসেছেন সেরা পাঁচে।

এই তালিকা থেকে স্পষ্ট, সিনেমা বা সিরিজে বড় ভূমিকা না থাকলেও, আলোচনায় উঠে আসা এবং দর্শকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকাই এখন জনপ্রিয়তার মাপকাঠি। কেউ কেউ কাজ দিয়ে মুগ্ধ করছেন, কেউবা গুঞ্জনের ঢেউ তুলে স্থান করে নিচ্ছেন শীর্ষে। তবে নিঃসন্দেহে বলা যায়, বিশ্ববাসী এখন আগ্রহের চোখে দেখছে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। হলিউড–বলিউড মিলিয়ে তাঁর সামনের দিনগুলো হয়তো আরও আলোচিত হয়ে উঠবে।V

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au