বিনোদন

অপু বিশ্বাসের মৃত্যুর গুজব, যা বললেন অভিনেত্রী

  • 6:38 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ‘আত্মহত্যা’ করেছেন। সম্প্রতি এমনই এক গুজবের শিকার হয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে— অপু বিশ্বাস ‘আত্মহত্যা’ করেছেন। যদিও পুরো খবরটিই ছিল মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে যা বললেন অভিনেত্রী।

তারকাদের নিয়ে গুঞ্জন কিংবা গুজবের শেষ নেই। মাঝে মধ্যেই কাউকে না কাউকে নিয়ে শোনা যায় নতুন নতুন আজগুবি সব কথা। সামাজিক মাধ্যমের যুগে এমন ভিত্তিহীন খবর ছড়াতে সময়ও লাগে না।  গত জুনেই ছড়ানো হয়েছিল অপু বিশ্বাস নাকি গলায় ফাঁস দিয়েছেন। কিন্তু যাচাই করে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার জানায়, খবরটি পুরোপুরি মিথ্যা এবং কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

ফ্যাক্টচেকিং বিশ্লেষকদের বক্তব্যে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ডোমেইন ব্যবহার করে ব্লগসাইট খুলে তারকাদের ঘিরে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে মিথ্যা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। আর তাদের টার্গেটে পরিণত হচ্ছেন বিনোদন জগতের তারকারা।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এ ধরনের গুজব তো নতুন কিছু না। বিশেষ করে সামাজিক মাধ্যমে হঠাৎ দেখি কেউ মারা গেছে। একবার শুনি আমি মারা গেছি। তিনি বলেন, সেই সময় আমার বোন পর্যন্ত আমাকে ফোনে পাচ্ছিল না, তখন কী যে আতঙ্ক— এমনটি শুধু আমার সঙ্গে না, অন্যান্য আর্টিস্টের সঙ্গেও ঘটছে, যতটুকু দেখেছি।

এমন মিথ্যা সংবাদের প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, আসলে কিছু মনে করি না। আমি এসবকে বিনোদনের অংশ হিসেবেই দেখি। মানুষ তো যেভাবেই হোক অন্যকে এন্টারটেইন করতে চায়, মেসেজটা সেভাবেই ছড়ায়।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au