বিনোদন

এবার দেশের জন্য যে পদক্ষেপ নিয়ে চমকে দিলেন অক্ষয় কুমার

  • 6:39 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার এবার নিজেকে দেশপ্রেমিক ভাবমূর্তি তৈরি করেছেন। দেশাত্মবোধক সিনেমা বলতেই এখন তার নাম উঠে আসে। এবার সিনেমা নয়, বাস্তবেই দেশের জন্য বড় পদক্ষেপ নিলেন অভিনেতা।

সম্প্রতি একটি সিনেমার লড়াইয়ের দৃশ্যের শুটিংয়ে মৃত্যু হয়েছে স্টান্টম্যান রাজুর। আর্য অভিনীত একটি তামিল সিনেমার শুটিং করছিলেন তিনি। এ ঘটনার পরেই সিনেমা জগতের স্টান্টম্যানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সেই সমস্যা সমাধানে এগিয়ে এলেন খিলাড়িখ্যাত অভিনেতা।

সিনেমায় বিভিন্ন লড়াইয়ের কঠিন দৃশ্যের জন্য এ অভিনেতাদের নিযুক্ত করা হয়। এ দৃশ্যগুলোতে প্রাণের ঝুঁকিও থাকে। কিন্তু সেই তুলনায় তারা সঠিক পরিষেবা পান না— এমন অভিযোগ উঠেছে বারবার। তাই তারা আহত হলে যাতে চিকিৎসা পরিষেবা পান বা মৃত্যু হলে যাতে তাদের পরিবার ক্ষতিপূরণ পায়, সেই ব্যবস্থা করলেন অক্ষয় কুমার।

সিনেমা ইন্ডাস্ট্রিতে ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের নিরাপত্তার দায়িত্ব নিলেন খিলাড়িখ্যাত অভিনেতা। ‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’-এর মতো সিনেমায় স্টান্টসংক্রান্ত কাজ করেছেন বিক্রম দহিয়া। সেই বিক্রমই জানিয়েছেন অক্ষয়ের উদ্যোগের কথা। তিনি বলেন, অক্ষয় স্যারকে ধন্যবাদ। প্রায় ৬৫০-৭০০ স্টান্টম্যান্ট এবং লড়াইয়ের দৃশ্যে যাদের ব্যবহার করা হয়, তারা এখন অনেকটাই সুরক্ষিত। প্রত্যেকের জন্যই স্বাস্থ্য বীমা ও দুর্ঘটনাজনিত বীমা করা হয়েছে। কোনো স্টান্টম্যান যদি আহত হন সিনেমার শুটিং সেটে অথবা সেটের বাইরে, তা হলে তারা পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au