বিনোদন

৭-৮ দিন ঠান্ডা পানিতে শুটিং করেছি: সালমান

  • 6:41 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ৩৬ বছরের ক্যারিয়ারে কাটানোর পর মনে হচ্ছে, তার পরবর্তী সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ান’র মতো পরিশ্রম ও অধ্যাবসায় আর কোনো সিনেমায় করতে হয়নি। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘাতের ওপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে ‘ব্যাটেল অব গালওয়ান’।  সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানান ভাইজান।

সালমান খান বলেন, এ সিনেমায় শারীরিকভাবে ভীষণ পরিশ্রম করতে হয়েছে। প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রতিটি দিন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে।

সিনেমার পরিচালক ‘শুটআউট অ্যাট লোখণ্ডওয়ালা’ খ্যাত অপূর্ব লাখিয়ার ‘ব্যাটেল অব গালওয়ান’ এক সপ্তাহ আগেই সিনেমার পোস্টারের ঝলক এনেছেন। ভাইজান বলেন, আমাকে এখন ট্রেনিংয়ে আরও বেশি সময় দিতে হয়।

তিনি বলেন, আগে আমি সিনেমার এক-দু সপ্তাহ আগে নিজেকে ট্রেইন করতাম। কিন্তু এখন এ সিনেমার জন্য আমাকে দৌড়ানো থেকে শুরু করে কিকিং, পাঞ্চিং—সবকিছু আরও বেশি সময় দিতে হচ্ছে।

সালমান খান বলেন, সিকান্দার সিনেমায় অ্যাকশন ছিল একরকম। তার চরিত্র ছিল একরকম। কিন্তু এ সিনেমা করার ক্ষেত্রে বুঝেছি— এটা ফিজিক্যালি আলাদা। পাশাপাশি লাদাখে শুটিং, ঠান্ডা আবহাওয়া, জলে শুটিং আলাদা করে আরও বেশি চ্যালেঞ্জ তৈরি করেছে।

প্রথমে এ সিনেমা ঘিরে ভীষণ উত্তেজিত সালমান খান। চলতি মাসের শুরুতেই সিনেমার ঘোষণা করেছেন। অভিনেতা বলেন, আমি যখন এ সিনেমা সাইন করি, তখন মনে হয়েছিল— এটা দুর্দান্ত একটা বিষয় হতে চলেছে। কিন্তু এখন বুঝতে পারছি, এ সিনেমা করা ভীষণ ভীষণ ডিফিকাল্ট।

তিনি বলেন, আমি ২০ দিন লাদাখে ছিলাম। তার মধ্যে সাত থেকে আট দিন কনকনে ঠাণ্ডা পানিতে শুটিং করেছি। আমরা এ মাসে শুটিং করব আবার।

জানা গেছে, সালমান খানের ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমাটি আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে। পাশাপাশি তিনি জানিয়েছেন ২০১৫ সালের ব্লকব্লাস্টার হিট সিনেমা ‘বজরাঙ্গি ভাইজানের’ সিক্যুয়েল নিয়েও কাজ চলছে। আমার বজরঙ্গি ভাইজান ভালো লেগেছে। এক অন্যরকম ইমোশনাল বিষয় আছে। তবে এর সিক্যুয়েল হবে অন্য রকম বলে জানান সালমান খান।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au