বিনোদন

মুম্বাইয়ে বলিউড অভিনেত্রীর কাতারে জয়া আহসান

  • 6:44 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
অভিনেত্রী জয়া আহসান টালিউড থেকে বলিউড- প্রায় সবখানেই কমবেশি বিচরণ তার। অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয় জয়ার। সেখানে অন্যতম শক্তিশালী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন অভিনেত্রী।

এবার বলিউড প্রসঙ্গে ফের আলোচনায় এলেন জয়া আহসান।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় খাদ্যজাতীয় পণ্য প্রস্তুতকারী কোম্পানি প্রতিষ্ঠান ‘সানফিস্ট মম’স ম্যাজিক’ এর একটি ইভেন্ট। সেখানে বলিউড তারকা, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ খ্যাত অভিনেত্রী মন্দিরা বেদী, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীসহ অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন জয়া আহসান। 

সেই অনুষ্ঠান প্রসঙ্গে ফেসবুকে একটি পোস্ট দেন জয়া। তাতে উল্লেখ করেন, ‘সময়ের সঙ্গে আমি বিশ্বাস করতে শিখেছি— মাতৃত্ব শুধুমাত্র রক্তের সম্পর্ক নয়, এটা এক আবেগগত পথচলা, যা সময়ের সঙ্গে মা ও সন্তানের মধ্যে গড়ে ওঠে।

দত্তক সন্তান গ্রহণ সেই ভালোবাসারই এক অনন্য প্রকাশ হতে পারে।’নিজের আসন্ন সিনেমা ‘ডিয়ার মা’- এর গল্প টেনে জয়া আরও লেখেন, ‘আমাদের নতুন ছবি ‘ডিয়ার মা’-ও এমন এক বন্ধনের গল্প বলে। শুধু প্রচারের জন্য নয়, এই রকম একটি আলোচনায় অংশ নিতে পারা আমার জন্য সম্মানের।’

এদিন ছবিতে জয়াকে দেখা গেছে নীল শাড়িতে।

তার পাশে ছিলেন মন্দিরা বেদীও। মঞ্চে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন তারা।

এদিকে রাত পোহালেই ওপার বাংলায় মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘ডিয়ার মা’। এতে আরও অভিনয় করেছেন ওপার বাংলার চন্দন রায় স্যানাল, শাশ্বত চ্যাটার্জি। ছবির মূল বিষয় একজন মা ও তার দত্তক নেওয়া সন্তানের গভীর সম্পর্ক নিয়ে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au