বিনোদন

শুটিংয়ে আহত শাহরুখ, চিকিৎসার জন্য গেলেন যুক্তরাষ্ট্র

  • 3:16 pm - July 20, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার

বলিউড কিং শাহরুখ খানকে বলা হয় অন্যতম পরিশ্রমী অভিনেতা। জীবনের ৩০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। তরুণরা তাকে অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচনা করে। এই সুপারস্টার প্রতিদিন কঠোর পরিশ্রম করে চলেছেন।

৬০ বছর বয়সি শাহরুখ মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে ‘কিং’ সিনেমার দারুণ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেসময়ই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি।

যদিও আঘাত কতোটা গুরুতর, তার সঠিক তথ্য গোপন রাখা হয়েছে। তবে শাহরুখ এবং তার দল জরুরি চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

এটুকু জানা গেছে, এটি গুরুতর কিছু নয়, বরং পেশীতে আঘাত পেয়েছেন বলিউড কিং।

তবে এটাই প্রথম নয়, শাহরুখ বছরের পর বছর ধরে স্টান্ট করার সময় তার শরীরের একাধিক পেশীতে আঘাত পেয়েছেন।

এটাও জানা গেছে, অভিনেতার অস্ত্রোপচার করা হয়েছে এবং এরপর তাকে কাজ থেকে এক মাসের বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে। কারণ এর আগে তিনি পুরোপুরি ফিট হবেন না। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পর, তিনি আবারও পুরো শক্তি নিয়ে সেটে কাজ শুরু করতে পারবেন।

এই অভিনেতার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ফিল্ম সিটি, গোল্ডেন টোবাকো এবং ওয়াইআরএফ-এ ‘কিং’-এর বিভিন্ন অংশের শুটিংয়ের জন্য যে বুকিং দেওয়া ছিল, তা বাতিল করা হয়েছে।

বলা প্রয়োজন, সিদ্ধার্থ আনন্দের এই সিনেমায় শাহরুখ একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করছেন। এখানে সুহানা খান আছেন তার শিষ্যের ভূমিকায়।

সিনেমাটি ভারত ও এর বাইরে শুটিং করা হবে। উল্লেখযোগ্য অংশগুলোর শুটিং হবে ইউরোপে।‘কিং’ প্রযোজনা করছে মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট এবং রেড চিলিজ।

ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। অন্তত সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে।

এই সিনেমায় শাহরুখ খান, সুহানা খান ছাড়া আরও রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জী প্রমুখ।

উল্লেখ্য, ‘কিং’ শেষ করার পর শাহরুখ খান ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অংশ, বহুল প্রতীক্ষিত ‘পাঠান ২’ অভিনয়ের জন্য প্রস্তুতি নেবেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au