বিনোদন

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট!

  • 3:22 pm - July 20, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
করণ জোহরের ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করা আলিয়া ভাট এখন বলিউডের ‘কুইন’। একের পর এক বিগ বাজেটের সিনেমা থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। সব মিলিয়ে অভিনেত্রীর বৃহস্পতি এখন তুঙ্গে।

সাফল্যের চূড়ায় পৌঁছালেও আলিয়া সেই মানুষগুলোকে ভুলে যাননি, যারা শুরুর দিন থেকে তার পাশে রয়েছেন।

আলিয়া ভাটের উত্থানের সাক্ষী তারা। সেই মানুষগুলোকেই এবার মাথা গোঁজার ঠাই করে দিলেন অভিনেত্রী, দিলেন বাড়ি উপহার!বন্ধু-বান্ধব হোক কিংবা কাছের মানুষ, তাদের সবসময় যত্নে রাখেন আলিয়া ভাট। এমন বহু উদাহরণ এযাবৎকাল প্রকাশ্যে এসেছে। কিন্তু কখনো নিজের দানের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

এবার জানা গেল, গাড়ির চালক এবং এক গৃহকর্মী, দুজনকেই ৫০ লাখ করে ১ কোটি রুপি উপহার দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য। এর আগেও ২০১৯ সালে নাকি ওই দুই পরিচারক সুনীল, অমোলকে আর্থিক সাহায্য করেছিলেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, ‘জিকিউ ইন্ডিয়া’ হিসাব কষে দেখেছে কাপুরদের মধ্যে বউমা আলিয়াই সব থেকে ধনী। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি।

অন্যদিকে ৪৮৫ কোটির মালকিন হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে কারিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি। বাকিরা অনেকটাই পিছিয়ে তাদের থেকে।উল্লেখ্য, বলিউডের সবথেকে ‘দামি নায়িকা’র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au