বিনোদন

মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে নোবেল আটক

  • 5:21 pm - July 20, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার

রাজধানীর কল্যাণপুরে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য জানতেই নোবেলকে থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, শনিবার রাতের দিকে উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে কল্যাণপুর থেকে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যে পৌঁছানোর পরও গাড়ি থেকে না নেমে তিনি চালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে কথাকাটাকাটির একপর্যায়ে উবার চালক আকবর হোসেনকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ উঠে।

এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে নোবেল উত্তেজিত হয়ে পড়েন। পরে মিরপুর থানা পুলিশ এসে তাকে, চালক ও ভাড়ায় চালিত গাড়িটি থানায় নিয়ে যায়। মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এর আগে, চলতি বছরের ২০ মে নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন নোবেল। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার ও সালসাবিলের বিয়ে সম্পন্ন হয়। ২৪ জুন আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au