ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা
হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কিছুদিন আগে চোখ, মুখ ফুলে একাকার হয়েছিল উরফির। জানা যায়, অ্যালার্জির কারণেই নাকি এমন অবস্থা হয়েছিল উরফির। তবে, এবার ইনস্টাগ্রামে যে ভিডিওটি শেয়ার করেছেন উরফি, সেখানে তাঁকে চেনাই দায়! ঠোঁট ফুলে চেহারাই পুরো বদলে গিয়েছে তাঁর।
একটি সাক্ষাৎকারে উরফি জানিয়েছেন, অনেক বছর আগে তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছিলেন। সেই সময় বোটক্স করিয়েছিলেন বলেও জানা যায়। যদিও এসব বিষয়ে খোলামেলা কথা বলতে কখনও পিছপা হননি তিনি।
ডাক্তারের ক্লিনিক থেকে সেই ফিলার্স সরিয়ে ফেলার প্রক্রিয়ার একটি ভিডিও শেয়ার করেছেন উরফি। ঠোঁটে আগের রূপ আবারও ফিরিয়ে আনতে চাইছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর ঠোঁটে একের পর এক সূচ ফোটানো হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে উরফি জানিয়েছেন, ‘আমি ফিলার্স করাচ্ছি না। বরং, আমি আগে করা ফিলার্সটা সরিয়ে ফেলছি। কারণ, সব নষ্ট হয়ে গিয়েছিল। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি তিন সপ্তাহ পর আবারও ফিলার্স করাবো। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই সবটা করব। তবে এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেব।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au