বিনোদন

বিয়ের পর অভিনয় ছেড়ে সুখের সংসার করতে চেয়েছিলেন কারিশমা

  • 1:47 pm - July 26, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে কারিশমা কাপুরের বাগদান হওয়ার পরও বিয়ে ভেঙে যায় কারিশমার। দুজন দুজনকে খুব ভালোবাসতেন। বিচ্ছেদের ঘটনা গভীরভাবে ছাপ ফেলেছিল অভিনেত্রীর মনে। সেই ধাক্কা ভুলতেই কারিশমা কাপুর সম্পূর্ণ অপরিচিত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের হাত ধরেছিলেন। তবে সেই বিয়েও টেকেনি।

দিন কয়েক আগে সেই সাবেক স্বামীকে হারিয়েছেন অভিনেত্রী কারিশমা কাপুর। এ নিয়ে দর্শকদের কিছু বক্তব্য নতুন করে সঞ্জয়-কারিশমার সম্পর্ককে কাঠগড়ায় তুলেছে। এর পরেই পরিচালক সুনীল দর্শকদের উদ্দেশে কিছু কথা বলেন। তিনি কারিশমাকে খুব কাছ থেকে চেনেন বলেও জানান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, কারিশমা চেয়েছিলেন বিয়ের পর অভিনয় ছেড়ে সুখে ঘর-সংসার করতে। কিন্তু সে আর হলো কই? ভাঙা মন জুড়তে মায়ের কথা শুনে সম্পূর্ণ অপরিচিত একজনকে জীবনসঙ্গী বেছে নেওয়া ভুল হয়েছিল অভিনেত্রীর।

সুনীল বলেন, জীবনযাপনে, শিক্ষায়, সংস্কৃতিতে ও মানসিকতায় দিল্লি আর মুম্বাই একেবারেই পৃথক। কারিশমা নিজে প্রচণ্ড সংস্কৃতিমনস্ক, সমৃদ্ধ পরিবারের সন্তান। কিন্তু দিল্লিতে যে ধারায় জীবন চলে তার সঙ্গে মানানসই নয়। তাই হাজার চেষ্টা করেও শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নিতে পারেননি অভিনেত্রী।

পরিচালক বলেন, সঞ্জয়ের জীবনে সাজানো-গোছানো ‘ট্রফি’ ছাড়া আর কিছুই ছিল না কারিশমা। আফসোস করে তিনি বলেন, নিজের কবর নিজেই খুঁড়েছিলেন অভিনেত্রী। কেবল তার বাবা, বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর বুঝেছিলেন, তার মেয়ে মস্ত ভুল করতে চলেছেন। তিনি বাধাও দিয়েছিলেন। মেয়ে এবং মেয়ের মা তার কথা শোনেননি। যার খেসারত কারিশমাকে আজীবন দিয়ে যেতে হবে বলেও জানান সুনীল।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au