বিনোদন

আলফার আগেই দেখা মিলবে গোয়েন্দা আলিয়ার

  • 7:13 pm - July 28, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার

‘আলফা’ সিনেমায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট– এ খবর অনেকের জানা। শুধু তাই নয়, যশরাজ ফিল্মস এই সিনেমার ঘোষণা দেওয়ার পর থেকেই দর্শক মেতেছেন জল্পনা-কল্পনায়। কেমন হবে গোয়েন্দা চরিত্রের আলিয়ার লুক? কতটা দূর্ধর্ষরূপে তিনি পর্দায় হাজির হবেন? এমন অনেক প্রশ্ন উঠে এসেছে নেটিজেনদের কাছ থেকে।

নতুন খবর হলো, যারা ‘আলফা’ সিনেমার আগেই পর্দায় গোয়েন্দা চরিত্রে দেখা মিলবে আলিয়ার। আর সে চরিত্রটি থাকছে ‘ওয়ার-২’ সিনেমায় ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, ‘ওয়ার-২’ সিনেমায় ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানির পাশাপাশি গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। সামাজিক মাধ্যমে এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন আলিয়া নিজেই। এ নিয়ে ইনস্টা স্টোরিতে এই অভিনেত্রী লিখেছেন, ‘আহা দারুণ মজার! আপনাদের সঙ্গে আগামী ১৪ আগস্ট দেখা হচ্ছে আপনার নিকটবর্তী সিনেমা হলে।’

অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই জল্পনার সূত্রপাত। বলিউডের অন্দরমহল সূত্রে খবর, ‘ওয়ার ২’ সিনেমায় ক্যামিও চরিত্রে ‘আলফা’ মহিলা গোয়েন্দার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন আলিয়া। যদিও প্রযোজনা সংস্থার গোয়েন্দা ইউনিভার্সে এই ট্রেন্ড নতুন নয়! এই উদাহরণ আগেও মিলেছে ‘পাঠান’, ‘টাইগার’-এর ক্ষেত্রে। শাহরুখ-সলমন একে-অপরের সিনেমায় ‘ত্রাতা’ হিসেবে অবতরণ করছেন।

এবার গুঞ্জন, কিয়ারা আদভানির সঙ্গে নাকি আলিয়া ভাটকেও ‘ওয়ার ২’ সিনেমায় ক্ষুরধার অ্যাকশন মোডে পাওয়া যাবে! ইতোমধ্যেই আড়াই মিনিটের ট্রেলারে ঋত্বিক রোশনের সঙ্গে মারপিট করতে দেখা গেছে কিয়ারাকে। এবার আলিয়াকেও যদি এমন অ্যাকশন অবতারে পাওয়া যায় এই সিনেমাতে, তা হবে দর্শকের জন্য বাড়তি পাওনা।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au