বিনোদন

১০০ মিনি প্রেক্ষাগৃহ করবেন প্রসেনজিৎ!

  • 7:15 pm - July 28, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার

অদূর ভবিষ্যতে নাকি বড় পদক্ষেপ নিতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ছবির উন্নতির স্বার্থে ১০০টি ছোট প্রেক্ষাগৃহ বানাবেন তিনি। এইতো কয়েক দিন আগে এ কথা শোনা গিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে।

তিনি জানিয়েছেন, জাতীয় স্তরে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছেন  প্রযোজক-পরিচালক-অভিনেতা প্রসেনজিৎ, যা থেকে উপকৃত হবে বিনোদন দুনিয়া। কর্মসংস্থান হবে বহু মানুষের।

কী ধরনের প্রেক্ষাগৃহ বানাবেন তিনি? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মাইক্রো ফরম্যাট’-এ এক একটি প্রেক্ষাগৃহে ৪০-৫০ জন দর্শকের বসার জায়গা থাকবে। এই প্রেক্ষাগৃহ তৈরি হবে শহর থেকে প্রত্যন্ত গ্রামে, যাতে সব ছবি সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে যায়।

এই খবর সাড়া ফেলেছে টলিপাড়াতেও। ইন্ডাস্ট্রির উন্নতি চেয়ে, ইন্ডাস্ট্রির স্বার্থে বড় পদক্ষেপ করতে চলেছেন আর এক ‘ইন্ডাস্ট্রি’।

বিষয়টি নিয়ে নবীনা প্রেক্ষাগৃহের মালিক নবীন চৌখানি, পরিবেশক শতদীপ সাহা ও অভিনেতা অঙ্কুশ হাজরা গণমাধ্যমকে জানান, তারা তিনজনই ভীষণ খুশি।

নবীন বলেন, “কমতে কমতে সিঙ্গল স্ক্রিনের সংখ্যা তলানিতে ঠেকেছে। অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে, সেই সংখ্যা বাড়াতে হবে। পুরোটাই আলোচনার স্তরে ছিল। বুম্বাদা অবশেষে তাকে বাস্তবে পরিণত করতে চলেছেন। খুব ভাল লাগছে।”

একই কথা বলেছেন শতদীপও। ছবি পরিবেশনার পাশাপাশি তিনি নিজেও নতুন সিনেমা হল তৈরিতে হাত দিয়েছেন। সেই জায়গা থেকে তার বক্তব্য, “বুম্বাদা (প্রসেনজিৎ) যদি আমাকে তার সঙ্গে নেন, খুব ভাল লাগবে। কারণ, কয়েকটি প্রেক্ষাগৃহ তৈরির সুবাদে কিছু সামান্য অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। সেটা তা হলে কাজে লাগাতে পারব।”

ভীষণ খুশি প্রযোজক-অভিনেতা অঙ্কুশ। তিনি সাফ বলেছেন, “আমরা কেবল নানা পরিকল্পনা নিই। বাস্তবায়িত করে ওঠা হয় না অনেক সময়। বুম্বাদা কাজে করে দেখাচ্ছেন।”

অঙ্কুশ জানিয়েছেন, একের পর এক ছবি তৈরি হচ্ছে বাংলা বিনোদন দুনিয়ার স্বার্থে। কিন্তু সেগুলো দেখানোর মতো সঠিক জায়গা নেই। ভাল লাগছে, কেউ একজন দায়িত্ব নিয়ে সেই অভাব পূরণ করতে চলেছেন। সেই জায়গা থেকে তিন জনেই প্রসেনজিৎকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au