বিনোদন

কিছু গল্প নাম ছাড়াই বেড়ে ওঠে, সুস্মিতা প্রসঙ্গে রোহমান শোল

  • 6:10 pm - July 30, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও রোহমান শোল সাত বছর ধরে একসঙ্গে আছেন। গতকাল সোমবার (২৮ জুলাই) সেই সম্পর্কের বর্ষপূর্তি হলো। সুস্মিতাকে জড়িয়ে ধরে রয়েছেন কাশ্মীরি অভিনেতা-মডেল শোল—এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন এ অভিনেতা। সেই সঙ্গে তিনি লিখেছেন—কিছু গল্প নাম ছাড়াই বেড়ে ওঠে। কিন্তু সেই গল্পের অর্থ কখনো বদলে যায় না।

দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিচ্ছেদের পথে হেঁটেছিলেন সুস্মিতা সেন ও রোহমান শোল। কিন্তু বিচ্ছেদের পরও বন্ধুত্বে ইতি টানেননি তারা। সব সময়ে সুস্মিতার ছায়াসঙ্গী হয়ে থাকেন রোহমান। তবে এখন নাকি তারা শুধুই বন্ধু। সেই বন্ধুত্বের বর্ষপূর্তিতে সুস্মিতার জন্য মনের কথা উজাড় করে দিলেন এ অভিনেতা।

অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তাও উঠে আসে রোহমান শোলের পোস্টে। তিনি লিখেছেন, আমি তোমাকে দাবা খেলা শিখিয়েছিলাম। আর এখন তুমি আমাকে হারিয়ে দাও। তুমি আমাকে সাঁতার কাটা শিখিয়েছিলে। পানির ধারে-কাছে যেতেও যে ভয় পেত তাকে টেনে নামিয়েছিলে পানিতে। আমাকে জীবনের সেরা চুলের ছাঁট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ না জানিয়ে কিভাবে পারি।

নিজেদের সম্পর্কে আদান-প্রদানের কথা বলেন তিনি। রোহমান লিখেছেন, আমরা নিজেদের ভূমিকা অদল-বদল করেছি। নিজেদের ভয় আর শক্তির দেওয়া-নেওয়া হয়েছে আমাদের। আর এই চেকমেটের মধ্যে আমরা এমন এক সম্পর্ক খুঁজে পেয়েছি, যার কোনো নামের দরকার পড়ে না।

সুস্মিতা ও রোহমান প্রেমিক-প্রেমিকা নন, তাহলে তারা কী? রোহমান নিজেই লিখে জানিয়েছেন, প্রেমিক-প্রেমিকা নই, আবার আগন্তুকও নই। এসবের চেয়ে কোমল কিছু ও বিরল। তুমি আমার নিরাপদ স্থল ছিলে, এখনো তেমনই আছ। আমাদের মধ্যে যে ভালোবাসা ছিল, যা বন্ধুত্ব রয়েছে তার জন্য কৃতজ্ঞ আমি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au