সর্বশেষ

রাশিয়ার ভূমিকম্পের পরই আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সতর্কতা জারি

  • 7:26 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
প্রকাশিত ছবিতে প্রায় প্রায় ১৫ হাজার ফুট উঁচু ক্লুচেভস্কয়ের চূড়ায় উজ্জ্বল কমলা রঙের আগুনের আভা দেখা যায়। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ৩১ জুলাই- রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে বুধবার একটি ভয়াবহ ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই শুরু হয়েছে ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ক্লুচেভস্কয়-এর অগ্নুৎপাত।

রাশিয়ার ভূভৌতিক জরিপ সংস্থা টেলিগ্রামে জানিয়েছে, আগ্নেয়গিরিটির চূড়ায় বর্তমানে অগ্নিশিখা দেখা যাচ্ছে এবং এর পশ্চিম ঢাল বেয়ে গরম লাভা প্রবাহিত হচ্ছে। এছাড়া আগ্নেয়গিরির ওপর প্রবল আলো ও বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে বলে জানায় সংস্থাটি। প্রকাশিত ছবিতে প্রায় ৪ হাজার ৭০০ মিটার (প্রায় ১৫ হাজার ফুট) উঁচু ক্লুচেভস্কয়ের চূড়ায় উজ্জ্বল কমলা রঙের আগুনের আভা দেখা যায়।

ক্লুচেভস্কয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত নতুন কোনো ঘটনা নয়। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে অন্তত ১৮ বার এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে। এটি ইউরেশিয়া মহাদেশের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত।

এর আগে বুধবার ভোরে কামচাটকার উপকূলবর্তী অঞ্চলে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পার্শ্ববর্তী প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয় এবং লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়। তবে প্রায় ১১ ঘণ্টা পর এই সতর্কতা তুলে নেওয়া হয়। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের তুলনামূলক কম জনবসতিপূর্ণ এলাকায় ভূমিকম্প ও সম্ভাব্য সুনামি খুব বেশি ক্ষয়ক্ষতি করতে পারেনি।

ক্লুচেভস্কয়ের অগ্নুৎপাত থেকে এর আগে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। কারণ, এটি যেসব এলাকায় বিস্তার করে সেগুলো বেশ দুর্গম এবং জনবসতিহীন। এর কাছাকাছি বড় শহর পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত। তাই নতুন এই অগ্নুৎপাত নিয়েও কোনো তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাকৃতিক দুর্যোগে একদিনেই ভূমিকম্প ও অগ্নুৎপাতের এ ঘটনা বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং রুশ কর্তৃপক্ষও সার্বক্ষণিক নজর রাখছে বলে জানিয়েছে।

সুত্র; এএফপি

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au