সর্বশেষ

শিশুদের জন্য ইউটিউব নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া

  • 7:48 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ। প্রতিকী ছবি

মেলবোর্ন, ৩১ জুলাই- শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ১৬ বছরের কম বয়সীদের জন্য ইউটিউব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলসের যৌথ ঘোষণায় জানানো হয়েছে, শিশুদের ‘শিকারি অ্যালগরিদম’ থেকে রক্ষা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, অস্ট্রেলিয়ায় প্রতি ১০ জন শিশুর মধ্যে চারজন ইউটিউবে ক্ষতিকর কনটেন্ট দেখার বিষয়টি স্বীকার করেছে। এটি উদ্বেগজনক। তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু ইতিবাচক দিক থাকলেও শিশুদের লক্ষ্য করে পরিচালিত শিকারি অ্যালগরিদমের কোনো স্থান আমাদের সমাজে থাকা উচিত নয়।”

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউটিউব ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক এবং এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মগুলোতেও ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকবে না।

প্রধানমন্ত্রী অ্যালবানিজ বলেন, “আমরা চাই অস্ট্রেলিয়ান পরিবারগুলো নিশ্চিত থাকুক যে, তাদের সন্তানদের সুরক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।”

তবে এই পদক্ষেপ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। ইউটিউবের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের প্ল্যাটফর্মে বিনামূল্যে উচ্চমানের কনটেন্টের বিশাল লাইব্রেরি রয়েছে এবং এটি এখন ক্রমেই টিভি স্ক্রিনে বেশি দেখা হচ্ছে। অপরদিকে, টিকটক অভিযোগ করেছে, এই সিদ্ধান্ত নেওয়ার সময় শিশুদের মানসিক স্বাস্থ্য, অনলাইন নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করা হয়েছে।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা সতর্ক করেছে, এমন নিষেধাজ্ঞা অভিভাবক ও কিশোরদের জন্য বাড়তি মানসিক চাপ তৈরি করতে পারে।

এমন অবস্থানে সরকার দৃঢ় থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো এ সিদ্ধান্তকে সমালোচনার চোখে দেখছে। এখন দেখার বিষয়, এই নীতির বাস্তবায়ন অস্ট্রেলিয়ার শিশুদের অনলাইন সুরক্ষায় কতটা কার্যকর হয়।

এই শাখার আরও খবর

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au