সর্বশেষ

মেলবোর্নে নারীকে মারধরের সময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত, আহত নারী হাসপাতালে

  • 8:12 am - July 31, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গুলি চালানো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৩১ জুলাই- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ইয়ারা জাংশন শহরে এক সহিংস ঘটনার জেরে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তি এক নারীকে মারধর করছিলেন, এ সময় ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য তাকে গুলি করেন।

ঘটনার শুরু হয় বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে, যখন মেলবোর্ন শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার পূর্বে ওয়ারবার্টন হাইওয়ের একটি বাড়িতে পুলিশ পৌঁছায়। তারা গিয়ে দেখেন, এক ব্যক্তি একটি নারীকে মারধর করছেন। ওই পরিস্থিতিতে পুলিশ হস্তক্ষেপ করে এবং এক পর্যায়ে এক কর্মকর্তা ওই ব্যক্তির উপর গুলি চালান।

গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ডাকা হয়, তবে চিকিৎসকরা এসে তাকে বাঁচাতে পারেননি। গুলিতে নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। অপরদিকে, মারাত্মক আহত অবস্থায় নারীটিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এবং তার চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি ও আহত নারী পরস্পরের পরিচিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি পুলিশ গুলি চালানোর সঙ্গে সম্পর্কিত হওয়ায় হোমিসাইড ডিটেকটিভদের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি পেশাগত মান যাচাই বিভাগের (Professional Standards Command) তত্ত্বাবধানে তদন্ত কাজ চলছে, যা এ ধরনের ঘটনায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।

এছাড়া রাজ্য ময়নাতদন্ত বিভাগের বিচারক জন কেইনও ঘটনাস্থলে যান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গুলি চালানো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। পুলিশ এখন ঘটনাটির পূর্ণ বিবরণ ও প্রেক্ষাপট জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au