সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় মার্কিন নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • 5:46 pm - July 31, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিধ্বস্ত বিমানটির ভিডিও ভাইরাল হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ জুলাই- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার রাজ্যের লেমুর শহরে নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে মার্কিন নৌবাহিনীর এয়ার স্টেশনের কাছে একটি মুক্ত ও বিস্তীর্ণ কৃষিজমিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি, পরে সেটিতে বিস্ফোরণ ঘটে। বিমানটি আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে যেতে (ইজেক্ট) পেরেছিলেন। তাছাড়া কৃষিজমি ও তার আশপাশের এলাকায় কোনো মানুষজন না থাকায় এ দুর্ঘটনায় নিহত বা আহতের কোনো ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিধ্বস্ত বিমানটির ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দাউ দাউ আগুনে জ্বলতে থাকা যুদ্ধবিমানটি থেকে উঠছে ঘণ কালো ধোঁয়ার কুন্ডলী।

নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমানটি বাহিনীর স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ এর বহরের অন্তর্ভুক্ত ছিল। এই স্কোয়াড্রনের প্রধান দায়িত্ব নৌবাহিনীর শিক্ষানবীশ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়া। বিধ্বস্ত বিমানটি যে পাইলট চালাচ্ছিলেন, তিনিও প্রশিক্ষণার্থী ছিলেন।

নৌবাহিনী জানিয়েছে, বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-কে দেওয়া হয়েছিল, যা “রাফ রেইডার্স” নামে পরিচিত। ভিএফ-১২৫ হল একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যা পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত।
প্রসঙ্গত, এটি এফ-৩৫ লাইটেনিং ২ সিরিজের অন্তর্গত এফ ৩৫ ফাইটার জেট বর্তমান বিশ্বের সবচেয়ে কার্যকর এবং উন্নত যুদ্ধবিমানগুলের মধ্যে একটি। মার্কিন সমরাস্ত্র প্রস্তুতকারী কোম্পানি লকহিড মার্টিনের তৈরি এক আসন এবং এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানটি মার্কিন সেনাবহরের সর্বাধুনিক সুপার স্টেলথ স্ট্রাইক ফাইটার্স গ্রুপের সদস্য।

লকহিড মার্টিন কোম্পানিসূত্রে জানা গেছে, ধ্বংস হওয়া যুদ্ধবিমানটির বাজারমূল্য বর্তমানে ১০ কোটি ডলার।
কী কারনে এটি বিধ্বস্ত হলো— তা অবশ্য এখনও জানা যায়নি। তবে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র : সিএনএন

এই শাখার আরও খবর

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au