হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ১ আগষ্ট- ঋণ খেলাপির মামলার জেরে পাবনার চাটমোহরের ফৈলজানা ইউনিয়নে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এক শাখায় ঢুকে ব্যবস্থাপককে মারধর ও ভাঙচুর করেছেন যুবদলের এক স্থানীয় নেতা। বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে এবং মামলার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সূত্র ও ব্যাংক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান হোসেন বিকেলবেলা রাকাবের ফৈলজানা শাখায় প্রবেশ করে ক্ষিপ্ত হয়ে আসবাবপত্র ভাঙচুর করেন এবং ব্যবস্থাপক মো. শামসুজ্জামানকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় ব্যবস্থাপককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. বশির উদ্দিন জানান, ২০১৮ সালে লোকমান হোসেন ব্যাংক থেকে তিন লাখ টাকার সিসি (ক্যাশ ক্রেডিট) ঋণ নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, এই ঋণ প্রতি বছর নবায়ন করতে হয়, কিন্তু তিনি গত দুই বছর ধরে ঋণ নবায়ন করেননি। ফলে তিনি ঋণ খেলাপিতে পরিণত হন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ চলতি বছরের ২৫ মে আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এ কারণেই লোকমান হোসেন ক্ষুব্ধ হয়ে এই হামলা চালান বলে জানান ব্যাংক কর্মকর্তা।
ব্যাংকে হামলার সময় উপস্থিত গ্রাহক ও কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। হামলার পরপরই লোকমান হোসেন ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
রাকাবের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন বলেন, “এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত এবং ব্যাংকের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে মামলারও প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ এটি একটি সরকারি ব্যাংক এবং ঘটনাটি জননিরাপত্তার প্রশ্নও তৈরি করেছে।”
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au