সর্বশেষ

৭০ বছরের রেকর্ড ভাঙল এন্ডারসন-টেন্ডুলকার সিরিজে সেঞ্চুরি

  • 9:52 am - August 06, 2025
  • পঠিত হয়েছে:২০৯ বার
২১ সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ আগস্ট-ক্রিকেটের পরিপাটি নাট্যশালায় এক চরম উত্তেজনার অবসান ঘটাল ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। লন্ডনের ঐতিহাসিক ওভালে সিরিজ নির্ধারণী শেষ টেস্টে মাত্র ৬ রানে জয় তুলে নেয় ভারত। আর তাতেই ২-২ সমতায় শেষ হয় সিরিজ। ভাগাভাগি হলো অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। কিন্তু ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে গাঁথা হয়ে রইল এক অনন্য রেকর্ড, ২১টি সেঞ্চুরির মহোৎসব।

এই সিরিজে ব্যাটসম্যানদের ঝলক ছিল চোখ ধাঁধানো। দুই দল মিলে মোট ২১টি সেঞ্চুরি উপহার দিয়েছে, যা স্পর্শ করেছে টেস্ট ইতিহাসের এক পুরোনো অধ্যায়। ঠিক ৭০ বছর আগে, ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এক সিরিজেও উঠেছিল একই সংখ্যক সেঞ্চুরি। তখনকার মতো এখনো ক্রিকেট ইতিহাসে এটাই যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

সেঞ্চুরির এই মহাযজ্ঞে ভারতীয় ব্যাটাররা রেখেছেন আধিপত্য। তারা করেছেন ১২টি সেঞ্চুরি। দলের নেতা শুভমান গিল একাই হাঁকিয়েছেন ৪টি সেঞ্চুরি, যেটি সিরিজের সর্বোচ্চ। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে ৯টি শতক এসেছে, যার মধ্যে জো রুটের ব্যাট থেকে এসেছে তিনটি।

অন্যান্য সেঞ্চুরিয়ানদের তালিকাও কম চমকপ্রদ নয়। ভারতের ঋষভ পন্ত, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল করেছেন দুটি করে শতক, সঙ্গে একটি করে সেঞ্চুরি করেছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের হয়ে একবার করে তিন অঙ্ক ছুঁয়েছেন হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি স্মিথ, অলি পোপ এবং অধিনায়ক বেন স্টোকস।

টেস্ট ক্রিকেটে দুই দলের এমন লড়াই দীর্ঘদিন স্মরণে থাকবে কেবল ফলাফলের কারণে নয়, রেকর্ডের কারণেও। এর আগে মাত্র একটি সিরিজে ২০টি সেঞ্চুরি হয়েছিল ২০০৩-০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার দ্বৈরথে। আর এমন ছয়টি সিরিজে ১৭টি করে সেঞ্চুরি হয়েছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au