সর্বশেষ

অবশেষে দ্য হান্ড্রেডে দল পেলেন পাকিস্তানের ইমাদ ও আমির

  • 10:01 am - August 06, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার
দ্য হান্ড্রেডে টিম পেয়েছে ইমাদ ও আমির। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ আগস্ট-দ্য হান্ড্রেড টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে যখন নানা প্রশ্ন উঠছিল, তখন সেই সংশয় কাটিয়ে নতুন মৌসুমে নর্দার্ন সুপারচার্জার্স দলে যুক্ত হলেন মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম।

দুই তারকাই দলে এসেছেন বদলি খেলোয়াড় হিসেবে। আন্তর্জাতিক দায়িত্বের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার বেন ডোয়ারশুইস ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। সেই জায়গায় দলে অন্তর্ভুক্ত হলেন পাকিস্তানের এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।

এর ফলে পরিষ্কার হলো, হান্ড্রেডে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে ভারতের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলোর কোনো প্রভাব পড়ছে না। এ বছরের শুরুতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) স্পষ্ট জানায়, ভারতের বিনিয়োগকারীরা মালিক হলেও, এতে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না। তখন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেছিলেন, আমরা জানি, অন্য কিছু লিগে এ ধরনের সমস্যা আছে, কিন্তু হান্ড্রেডে সেটা হবে না।

তবে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, যখন ২০২৫ মৌসুমের মার্চ মাসে হওয়া ড্রাফটে একজনও পাকিস্তানি ক্রিকেটার দল পাননি। এর পেছনে অবশ্য ব্যাখ্যাও ছিল। সেই সময় ওয়েস্ট ইন্ডিজ সফর ও সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় সিরিজের কারণে পাকিস্তানের সাদা বলের স্কোয়াড ছিল ব্যস্ত। সেই সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে তাদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং গতবার শহীন আফ্রিদি ও নাসিম শাহের শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করাও ছিল বড় কারণ।

নর্দার্ন সুপারচার্জার্সের নতুন মালিক হচ্ছে ভারতের বিখ্যাত মিডিয়া গ্রুপ ‘সান গ্রুপ’। যারা ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

দলে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো— বেন স্টোকস। যদিও তিনি খেলার মাঠে থাকবেন না, তবে থাকবেন পরামর্শক ও দলকে উজ্জীবিত করার ভূমিকায়। কাঁধের চোটের কারণে ইংল্যান্ড-ভারত সিরিজের শেষ টেস্টে না খেলা এই অলরাউন্ডার জানালেন, আমি দ্য হান্ড্রেডে খেলছি না ঠিকই, তবে দলকে সময় দেব। ডায়েরি-কলম নিয়ে কোচিং করব না, তবে পুনর্বাসনের (রিহ্যাব) সময়টায় পাশে থাকব।

এই মৌসুমে ইংল্যান্ডের বেশিরভাগ টেস্ট ব্যাটারই থাকবেন টুর্নামেন্টে। যদিও পেসারদের অনেকেই বিশ্রামে থাকবেন। লন্ডন স্পিরিট দলের হয়ে প্রথম ম্যাচে খেলবেন উইকেটকিপার জন সিম্পসন। বিশ্রামে থাকায় খেলবেন না অলিভ পোপ ও জেমি স্মিথ। গ্ল্যামরগানের অলরাউন্ডার ড্যান ডাউথওয়েটও স্বল্পমেয়াদে দলে জায়গা পেয়েছেন।

এছাড়া ম্যানচেস্টার অরিজিনালসে রাচিন রবীন্দ্রর পরিবর্তে মার্ক চ্যাপম্যান এবং ইনজুরিতে পড়া মার্চান্ট ডি ল্যাঞ্জের জায়গায় দলে এলেন ফারহান আহমেদ। আর ট্রেন্ট রকেটসে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডের জায়গায় দু’টি ম্যাচের জন্য খেলবেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

দ্য হান্ড্রেড ২০২৫: বদলি খেলোয়াড় তালিকা

লন্ডন স্পিরিট:
– জন সিম্পসন ও ড্যান ডাউথওয়েট (৫ আগস্টের জন্য)

ম্যানচেস্টার অরিজিনালস:
– মার্ক চ্যাপম্যান (৬–১৩ আগস্ট) – রাচিন রবীন্দ্রের পরিবর্তে।
– ফারহান আহমেদ – মার্চান্ট ডি ল্যাঞ্জের পরিবর্তে।
– আমুরুতা সুরেনকুমার – এলা ম্যাককাহানের পরিবর্তে।

নর্দার্ন সুপারচার্জার্স:
– ইমাদ ওয়াসিম (৭–১০ আগস্ট) – মিচেল স্যান্টনারের পরিবর্তে।
– মোহাম্মদ আমির – বেন ডোয়ারশুইসের পরিবর্তে।

ট্রেন্ট রকেটস: আকিল হোসেন (১০–১৪ আগস্ট) – জর্জ লিন্ডের পরিবর্তে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au