সর্বশেষ

আর্জেন্টিনার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ

  • 4:01 am - August 07, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
দেয়া কথা রাখছেন না মেসিরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ আগস্ট-১৫০ কোটি টাকার চুক্তি ভেঙে দিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)—এমনই অভিযোগ তুলেছে ভারতের কেরালা রাজ্য সরকারের বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান।

‘গোলডটকম’ এর খবরে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে কেরালায় এনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল রাজ্য সরকারের।

সেই লক্ষ্যে এ বছরের জুনে এএফএ-কে ১৫ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১৩০ কোটি রুপি) অগ্রিম প্রদান করা হয় বলেও জানিয়েছেন চুক্তির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন।
তিনি বলেন, তারা (এএফএ) টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল এবং ধৈর্যের জন্য আমাদের ধন্যবাদও জানিয়েছিল।

কিন্তু এখন তারা বলছে, ম্যাচগুলো ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজন করা যায় কিনা!
অগাস্টিন স্পষ্ট জানান, এ প্রস্তাব তারা মানতে পারছেন না, ২০২৬ সালের জুনে বিশ্বকাপ শুরু হবে। তখন আর্জেন্টিনা কি আবারও বিশ্বচ্যাম্পিয়ন থাকবে, বলা যায় না।

আমাদের চুক্তি ছিল ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নদের ২০২৫ সালেই কেরালায় আনার।
কেরালার ক্রীড়া মন্ত্রী ভি. আবদুরাহিমানও আর্জেন্টিনার প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন।

তিনি বলেন, যদি তারা অক্টোবরে আসতে রাজি হয়ে থাকে, তবে সেই সময়েই আসতে হবে। আগামী বছর ভারতে জাতীয় নির্বাচন, মার্চে ম্যাচ আয়োজনের প্রস্তাব আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।
যদিও কেরালায় মেসির আগমন আপাতত অনিশ্চিত, তবে ডিসেম্বরে ভারতে আসার সম্ভাবনা রয়েছে। তিনি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই এবং দিল্লি সফর করতে পারেন বলে জানা গেছে। তবে তা ক্লাব পর্যায়ের ভ্রমণ হিসেবে ধরা হচ্ছে।

এদিকে, আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে—বিশ্বকাপ বাছাইপর্বে তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au