সর্বশেষ

ত্রিদেশীয় সিরিজে দক্ষিন আফ্রিকাকে হারালো টাইগার যুবারা

  • 4:49 am - August 07, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
লো স্কোরিং ম্যাচে প্রোটিয়া যুবাদের ৫ উইকেটে হারালো তামিম, বশিররা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ আগস্ট-লক্ষ্যটা মোটেও বড় ছিল না। জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৮ রানের জন্য ব্যাট করতে নামে বাংলাদেশ। যুবারা ছোট এই টার্গেটে পৌঁছার সম্ভাবনাও কঠিন করে তুলে ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে। সাত নম্বরে নামা সামিউন বশির সেই সম্ভাবনাকে উড়িয়ে দেন ৬ চার ও ৩ ছক্কার মারে।

হারারেতে ৬৮ রানের মধ্যে সর্বোচ্চ ৪৩ রান করেন রিফাত বেগ। বাকি চারজনই আউট হন সিঙ্গেল ডিজিটে। এরপর মো. আবদুল্লাহ ও বশির জুটি গড়ে নির্বিঘ্নেই বাংলাদেশকে জয় এনে দেন। আবদুল্লাহ ৪৭ বলে করেন ২০ রান। সাতে নামা বশিরের ব্যাট থেকে ৩৬ বলে আসে ৫২। বাংলাদেশ ম্যাচটি জিতেছে ৫ উইকেটে।

বাংলাদেশ শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে, ১০ আগস্ট ফাইনাল খেলবে প্রোটিয়া ‍যুবাদের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ আটকে দিয়েছিল ১৪৭ রানের মধ্যে। প্রোটিয়া যুবারা একশ তোলার আগেই ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দুই ওপেনারকে ফিরিয়ে শুরুটা করেছিলেন দুই পেসার ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ। ইমনের শিকার হওয়া জরিচ ফন ৫ ও ফাহাদের শিকার আদনান ১৬ রান করেন। এরপর সানজিদ মজুমদারের ঘূর্ণি।

সানজিদ টানা নেন জেসন রাউলস, কামো ফিরি ও ডানিয়েল বোসম্যানের উইকেট। এদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতে ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪৫। চাপের মধ্যে পল জেমস ও ভিহান প্রিটোরিয়াস প্রতিরোধ গড়ে তুলেছিলেন। রিজান হাসান ভিহানকে ১৮ রানে ফিরিয়ে ৩৭ রানের জুটি ভাঙেন। এরপর মাবাথার সঙ্গে ৩২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৩৩ রানে বিদায় নেন জেমস। মাবাথা খেলেন সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে ৩৯ রানে ৪ উইকেট নেন সানজিদ। ২টি করে উইকেট পান ফাহাদ ও সামিউন বশির।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au