খেলা

আমি দেশের বাইরে টিএ ডিএ বিলের জন্য যাই না সুযোগ সুবিধা দেখতে যাই: ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান

  • 12:41 pm - August 07, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
ওটিএনের মুখোমুখি নাজমুল আবেদীন ফাহিম।

মেলবোর্ন ৭ আগস্ট-প্রায় ৭ মাস হতে চললো ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব নিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। যেখানে প্রশংসা থেকে নেতিবাচক সংবাদের শিরোনামই হয়েছেন বেশি। সব বিষয়ে কথা বলেন ওটিএন বাংলার সাথে৷ সাক্ষাৎকার নিয়েছেন শুভ দেবনাথ

ওটিএন বাংলা: কেমন আছেন? ব্যস্ততা কেমন কাটছে।

ফাহিম: ভালো আছি৷ যেহেতু পুরুষ ও নারী জাতীয় দল সংশিষ্ট কাজ আমার। সেজন্য ব্যস্ততা বেশি৷ তবে, আমি উপভোগ করি।

ওটিএন বাংলা: অবসর কি পান এখন?

ফাহিম: যেহেতু ক্রিকেট নিয়ে বহু বছর কাজ করি৷ সেজন্য অবসর না পেলেও সমস্যা নেই। আমি কাজের মাঝেই অবসর খুঁজে নেয়।

ওটিএন বাংলা: মিরপুরে স্লো ও নিচু হওয়া পিচে খেলে আমরা পাকিস্তানকে হারালাম। এই ধরণের উইকেটে খেলে এশিয়া কাপে ভালো করা সম্ভব?

ফাহিম: মিরপুরের উইকেট আমরা হাই স্কোরিংই বানাতে চেয়েছিলাম। কিন্তু বৃষ্টি সেজন্য কাভার ঢাকা ছিলো অনেক সময়। তাই রোদ না পাওয়া সেটি সম্ভব হয়নি। তবে শেষ ম্যাচে তো পাকিস্তান বিগ স্কোর গড়েছিলো। আর হ্যাঁ এটাও আমরা জানি, এশিয়া কাপে হাই স্কোরিং ম্যাচই হবে। সেজন্য নেদারল্যান্ডসের সাথে আমরা ঢাকায় খেলা রাখিনি। সব ম্যাচ সিলেটে নিয়েছি।

ওটিএন বাংলা: শ্রীলঙ্কা সিরিজে অভিমানে নাজমুল শান্ত ক্যাপ্টেনসি ছেড়েছেন?

ফাহিম: দেখুন এই বিষয়ে নিয়ে অনেক কথা হচ্ছে। শুরুতেই বলি, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আমাদের কোন ক্যাপ্টেন ছিলো না। আমরা একজনকে লম্বা সময়ের জন্য দিতে চেয়েছিলাম। সেজন্য টি টোয়েন্টিতে লিটন দাসকে দেয়া। আর শান্ত যেহেতু আগে অধিনায়ক ছিলো। সেজন্য তাকে আমরা জানিয়েছিলাম। সে হয়তো সেটি ভালোভাবে নেয়নি। সেজন্য এতো আলোচনা।

ওটিএন বাংলা: আপনি নাকি টিএ কিংবা ডিএ বিলের জন্য বিদেশ সফর করেন?

ফাহিম: চাইলেই মানুষ এসব বলতে পারে। সেদিন শুনলাম এক সাবেক অধিনায়কও (তামিম ইকবাল) বললো। আমি বাইরে যায় সেদেশের সুযোগ সুবিধা গুলো দেখতে। ভারতে গিয়ে দেখেছি তাদের ক্রিকেট ক্যালচার, নানা সুযোগ সুবিধা। শ্রীলঙ্কাও দেখিছি। সুযোগ সুবিধা খুব বেশি না পেলেও ক্রিকেটাররা প্রাকটিস ফ্যাসেলিটি পায়। আর আরব আমিরাতে দেখলাম একই জায়গায় অনেকগুলো মাঠ আছে। সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটের জন্য কিছু আনা যায় কিনা চেষ্টা করি। আর টিএ ডিএ বিলের জন্য আমি বোর্ডে কাজ করি না৷ আমি চাকরি করলে এর থেকে বেশি আয় করতাম।

ওটিএন বাংলা: দেশের অধিকাংশ জায়গায় ক্রিকেট টুর্নামেন্ট নিয়মিত হয় না?

ফাহিম: আমি এই বিষয়ে অনেক ফোন পায়। ম্যাসেজ পায়। তারা জানায় তারা টুর্নামেন্ট করতে চায়। তবে সহযোগিতা পায় না৷ আমরা চেষ্টা করছি। নিয়মিতভাবে যেন বিভাগ ও জেলা গুলোতে ক্রিকেট খেলা হয়।

ওটিএন বাংলা: সামনে বিসিবির নির্বাচন। আপনি কি অংশগ্রহণ করবেন?

ফাহিম: না আমার তেমন কোন ইচ্ছা নেই।

ওটিএন বাংলা:সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদ আপনি নিয়ে নানা সমোলোচনা করেছেন। আপনার নাম দিয়েছেন টিএ ডিএ ফাহিম৷ কি বলবেন তাকে নিয়ে?

ফাহিম: আমি এতোটুকুই বললো কুকুরের কাজ কুকুর করেছে। কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়! তিনি যদি এতো ভালোই হবেন। তাহলে তাকে বোর্ড ছাড়তে হলো কেন?

ওটিএন বাংলাকে নিয়ে কি বলবেন?

ফাহিম: আমি শুনলাম এটি অস্ট্রেলিয়া পরিচালিত হয়। ভালো একটি বিষয়। আমাদের চাওয়া আপনারা ক্রিকেট নিয়ে কাজ করবেন। শুধু ক্রিকেট না অন্য খেলাধুলা নিয়েও সংবাদ প্রচার করবেন। সমোলোচনা করবেন অবশ্যই৷ তবে গঠনমূলক। কোন ইল মোটিং নিয়ে কাজ করবেন না৷ ওটিএনের জন্য শুভকামনা রইল।

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au