সর্বশেষ

মেসিবিহীন ম্যাচে মায়ামির জয়

  • 4:11 pm - August 07, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
নেই মেসি তারপরও জয়ের দেখা পেলো মায়ামি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৭ আগস্ট-ইন্টার মায়ামির সর্বশেষ লিগস কাপের ম্যাচে মাত্র অষ্টম মিনিটে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। হ্যামস্ট্রিং চোট নিয়ে এরপরই তাকে মাঠ ছাড়তে হয়। পরে জানা যায়, বেশ কয়েকটি ম্যাচে মেসিকে পাচ্ছে না মায়ামি, যদিও তারা সুনির্দিষ্ট সময় ও ম্যাচের সংখ্যা উল্লেখ করেনি। প্রধান এই তারকাকে ছাড়াই মায়ামিকে জয় উপহার দিয়েছেন রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজরা।

লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচটিতে মেক্সিকান জায়ান্ট পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। যদিও পুমাসই ম্যাচে প্রথম লিড নিয়েছিল। এরপর প্রথমার্ধ শেষ হয় সমতায়। পরে আরও দুই গোল করে জয় ছিনিয়ে নেন হাভিয়ের মাশ্চেরানোর দল। মায়ামির হয়ে একটি করে গোল করেন ডি পল, সুয়ারেজ ও তাদেও আয়েন্দে।

ম্যাচের ৩৪ মিনিটে জর্জ রুভালকাবা দারুণভাবে সাজানো এক কাউন্টার অ্যাটাকে পুমাসকে লিড এনে দেন। বিরতির আগেই মায়ামিকে ম্যাচে ফেরান ডি পল। অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) দ্বিতীয় ম্যাচে নেমেই তিনি অ্যাসিস্ট করেছিলেন। সরাসরি স্কোরবোর্ডেই নাম তুললেন আলবিসেলেস্তে তারকা। শেষদিকে দাপুটে পারফরম্যান্স ছিল সুয়ারেজের, একটি গোল ছাড়াও তিনটি স্কোরেই তার কোনো না কোনো অবদান ছিল।

প্রথমে ইয়ানিক ব্রাইটের দারুণ এক পাস সুয়ারেজ হয়ে যায় ডি পলের বুকে। সেটি পায়ে নামিয়ে এনে ঠান্ডা মাথায় পুমাসের জালে জড়ান তিনি। এরপর ৫৯ মিনিটে স্পট কিকে লিড এনে দেন সাবেক উরুগুইয়ান তারকা। পুমাস ডিফেন্ডার তেলাস্কো সেগোভিয়াকে নিজেদের বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অনেকটা পানেনকা ও চিপ শটের মিশেলে পুমাস গোলরক্ষককে বিভ্রান্ত করেছেন সুয়ারেজ।

সাবেক এই বার্সেলোনা তারকা ৭০ মিনিটে ডিফেন্সচেরা এক পাসে খুঁজে নেন তাদেও আলেন্দেকে। স্বল্প দূরত্বে তিনি সেই সুযোগ হাতছাড়া করেননি। শেষদিকে ভালো সুযোগ মিস করেছেন বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আলেন্দে। নইলে মায়ামির জয়টা আরও বড় হতে পারত। তবে ৩-১ ব্যবধানে জয়ই ফ্লোরিডার ক্লাবটিকে লিগস কাপের শেষ আটে তুলে দিয়েছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au