সর্বশেষ

টি টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দল থেকে তামিম, মুশফিক ও রিয়াদ অবসর নিলেও এনসিএলে খেলবেন তারা

  • 1:40 am - August 08, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
এনসিএল টি টোয়েন্টি যেন বুড়োদের হাট। ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ৮ আগস্ট- আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের পাঠ চুকিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশ্য খেলছেন তারা। তামিম ইকবাল চলতি বছরের শুরুতেই অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে প্রশ্নটা ছিল মুশফিক-রিয়াদের চেয়ে কিছুটা ভিন্ন। তবে আকরাম খান নিশ্চিত করেছেন এই তিন সিনিয়র ক্রিকেটারই খেলবেন এনসিএল।

এ বছরের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের আনুষ্ঠানিক সূচি এখনও প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, টুর্নামেন্ট শুরু হতে পারে ১৫ সেপ্টেম্বর, ফাইনাল হতে পারে ৪ অক্টোবর। গত বছরের মতো দেশের আটটি বিভাগীয় দল অংশ নেবে এই আসরে। গত বছর এনসিএল টি-টোয়েন্টি প্রথমবারের মতো আইসিসি থেকে প্রথম শ্রেণির টি-টোয়েন্টি প্রতিযোগিতার স্বীকৃতি পেয়েছিল।

এনসিএল চলাকালীন অবশ্য খেলা আছে জাতীয় দলের। তখন বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকবে এশিয়া কাপে। তাই তরুণ খেলোয়াড়েরা আরো বেশি সুযোগ পাবেন এই টুর্নামেন্ট। তবে বাংলাদেশের তিন সিনিয়র ক্রিকেটার মুশফিক, রিয়াদ ও তামিম খেলবেন। এই তথ্য জানিয়েছেন, বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান আরো জানান যে, তামিম ইকবালের সাথে তার কথা হয়েছে। তামিম জানিয়েছেন যে তিনি এনসিএলে খেলতে চান। মুশফিক কোনো দলে খেলতে চান সে ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন। রিয়াদের সাথে আকরাম খানের কথা না হলেও রিয়াদের খেলার ব্যাপারে তিনি আশাবাদী। তাছাড়া গত কয়েকদিন রিয়াদকে মিরপুরে অনুশীলন করতে দেখা গেছে। তাই বলা যায়, রিয়াদও এনসিএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন।

বৃহস্পতিবার আকরাম খান গণমাধ্যমে বলেন, আশা করছি, ওরা তিনজনই খেলবে। তামিমের সাথে কথা হয়েছে, সে খেলবে। মুশফিক সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদের এখনো এভাবে কিছু বলেনি, তবে অবশ্যই সেও খেলবে। খেলা উচিত।

উল্লেখ্য, গত আসরে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au