সর্বশেষ

আবারো বাংলাদেশে ফিরছেন কিউরেটর টন হেমিং

  • 5:20 am - August 08, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
নতুন পদে বাংলাদেশে ফিরছেন হেমিং। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ আগস্ট- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর হিসেবে বেশ সুনাম ছিল টনি হেমিংয়ের। তবে গত বছর হুট করেই বাংলাদেশ ছাড়েন অজি এই কিউরেটর। সে বছরই বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কিউরেটর হন তিনি। তবে এক বছরের ব্যবধানে আবারও নতুন দায়িত্বে ফিরছেন টনি।

বিসিবিতে এবার ‘টার্ফ ম্যানেজমেন্ট’ নামে একটি প্রোগ্রামে নেতৃত্ব দেবেন টনি হেমিং। এই প্রোগ্রামে কাজের মধ্যে থাকবে সবগুলো আন্তর্জাতিক ভেন্যুর পিচ ম্যানেজমেন্ট এবং নতুন করে বিসিবিতে যোগ দেয়া কিউরেটরদের শেখানো। মূলত সবগুলো আন্তর্জাতিক ভেন্যুর পিচ এবং স্থানীয় কিউরেটরদের উন্নয়নে কাজ করবেন হেমিং।

হেমিংয়ের সঙ্গে এখনও বিসিবির আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে প্রাথমিকভাবে দুই পক্ষই চুক্তির বিষয়ে সম্মত হয়েছে। খুব দ্রুতই দেশে এসে চুক্তির বাকি কাজ সারবেন অজি কিউরেটর।

ওটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।

কিউরেট হিসেবে বেশ অভিজ্ঞ হেমিং। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ক্রিকেটের মাটি বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক ছিলেন তিনি। আইসিসি ক্রিকেট একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর ছিলেন। ওমান ক্রিকেট একাডেমির পিচ বিষয়ক পরামর্শকও ছিলেন তিনি।

পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন হেমিং। এছাড়াও বাংলাদেশের সিলেট এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্বে ছিলেন হেমিং।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au