সর্বশেষ

গামিনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিসিবি

  • 10:37 pm - August 08, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার
অবশেষে কিউরেটর গামিনীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পথে বিসিবি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ আগস্ট-দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটরের দায়িত্বে থাকা শ্রীলঙ্কান গামিনি ডি সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বিসিবি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পিচ নিয়ে ধারাবাহিক সমালোচনার মুখেই তার বিদায়ের সিদ্ধান্ত এসেছে।

তার বদলি হিসেবে বিসিবি ফিরিয়ে আনতে চাইছে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে। নতুন মুখ নন তিনি—২০২৩ সালের জুলাইয়ে প্রথমবার বিসিবিতে যোগ দিয়েছিলেন।

তবে মাত্র এক বছর না যেতেই, ২০২৪ সালের জুলাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটর হতে বাংলাদেশ ছাড়েন।
বর্তমানে হেমিং পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকায়, তাকে ফেরানোর বিষয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

বিসিবি চাইছে, চুক্তিগত বিষয়গুলো সমন্বয় করে যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় আনা যায়।
এদিকে গামিনির সঙ্গে চুক্তি নবায়ন করা হলেও, পিচ ও অবকাঠামো সংক্রান্ত পরিকল্পনা নিয়ে বোর্ডের ভেতরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল।

নিয়ম অনুযায়ী, বিসিবি তাকে তিন মাসের নোটিশ দেবে। নোটিশের মেয়াদ শেষ হলে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ হবে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au