বিশ্ব

ফোনালাপ: পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

  • 7:39 am - August 09, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা পেয়েছে ভারত-রাশিয়া সম্পর্ক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ আগষ্ট- যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিরোধের প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৮ আগস্ট) অনুষ্ঠিত এই ফোনালাপে চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠেয় ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুতিনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান মোদি।

প্রধানমন্ত্রী দপ্তরের তথ্য অনুযায়ী, আলোচনায় দুই নেতা ইউক্রেন পরিস্থিতি এবং দুই দেশের দীর্ঘদিনের ‘স্পেশাল ও প্রিভিলেজড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ আরও দৃঢ় করার বিষয়েও মতবিনিময় করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মোদি লেখেন, “বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে তাঁকে ধন্যবাদ জানিয়েছি। এ বছরের শেষে ভারতে তাঁকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।”

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুতিন মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা নয়, বরং ভারত–রাশিয়া কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করার ইঙ্গিত।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় রপ্তানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার সিদ্ধান্তের জবাবে এটিই নয়াদিল্লির প্রথম বড় পদক্ষেপ।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au