সর্বশেষ

এক ম্যাচ নিষিদ্ধ বার্সেলোনা কোচ

  • 1:12 pm - August 09, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
চ্যাম্পিয়ন লিগে এক ম্যাচ নিষিদ্ধ হলেন বার্সা কোচ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ আগস্ট-নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের শাস্তির কথা জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা- উয়েফা। অসদাচরণের দায়ে চ‍্যাম্পিয়ন্স লিগে এক ম‍্যাচ নিষিদ্ধ হয়েছেন ফ্লিক, সঙ্গে জরিমানা হয়েছে ২০ হাজার ইউরো। একই শাস্তি হয়েছে সহকারী কোচ মার্কাস জর্গেরও।

উয়েফার ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তির কথা জানায়।

গত মে মাসে চ‍্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের মাঠে ৪-৩ গোলে হারে বার্সেলোনা। এতে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় নেয় স্প‍্যানিশ ক্লাবটি। ওই ম‍্যাচে রেফারির অনেক সিদ্ধান্ত নিয়ে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জার্মান কোচ ফ্লিক।

সেদিনের ঘটনায় শাস্তি হওয়ায় আসন্ন মৌসুমে চ‍্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার প্রথম ম‍্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না ফ্লিক ও জর্গ।

এছাড়া ভিন্ন ঘটনায় শাস্তি পেয়েছেন বার্সেলোনার দুই ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবের্ত লেভানদোভস্কি। অ‍্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশাবলী না মানায় ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে তাদের।

মাঠে সমর্থকরা বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় ৫ হাজার ২৫০ ইউরো জরিমানা করা হয়েছে বার্সেলোনাকে। এছাড়া ম‍্যাচ চলাকালে আতশবাজি পোড়ানোয় ২ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে।

সমর্থকরা জনসাধারণ চলার পথে বাধা সৃষ্টি করায় ইন্টার মিলানকে ২২ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। আতশবাজি পোড়ানোয় তাদের জরিমানা করা হয়েছে ১১ হাজার ৫০০ ইউরো।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au