সর্বশেষ

ঋতুপর্ণাকে বাড়ি উপহার দিবে বিসিবি

  • 3:25 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার
বিসিবির মহৎ উদ্দ্যোগ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ আগস্ট-বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমার জন্য দিনটি একেবারেই বিশেষ হয়ে রইল। বিকেলে প্রথম আলোর ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার হাতে পেয়েছেন তিনি, আর সন্ধ্যায় এলো আরও বড় সুখবর—বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করবে।

বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও অস্ট্রেলিয়া থেকে বিষয়টি অনুমোদনের খবর দিয়েছেন।

রাঙামাটির প্রত্যন্ত এলাকায় ঋতুপর্ণার পুরোনো বাড়িটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম সদস্য তিনি নিজেই। বাবা ও একমাত্র ভাইকে হারানোর পর সংসারের দায়িত্ব পুরোপুরি তার কাঁধে। মায়ের চিকিৎসা ব্যয়ও বহন করতে হয় নিয়মিত। এসব কারণে বাড়ি সংস্কার বা নতুন করে নির্মাণের সুযোগ হয়নি এতদিন।

বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যে বড় অবদান রেখেছেন ঋতুপর্ণা। তার গোলে ২০২৪ সালে বাংলাদেশ জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপ। গত মাসে মিয়ানমারের বিপক্ষে তার জোড়া গোলই নিশ্চিত করেছে বাংলাদেশের ইতিহাসের প্রথম এশিয়া কাপ ফুটবল খেলা।

বর্তমানে ভুটান লিগে খেলছেন ঋতুপর্ণা ও তহুরা খাতুনসহ জাতীয় নারী দলের ১৩ জন ফুটবলার। স্বল্প সময়ের জন্য ঢাকায় ফিরে তারা অংশ নিয়েছেন প্রথম আলোর ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে। এ আসরে তিনটি ট্রফি জিতেছেন তারা—বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন ঋতুপর্ণা, আর বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন তহুরা।

বিসিবির এই উদ্যোগ কেবল একজন ক্রীড়াবিদের জীবনে স্বস্তি বয়ে আনবে না, বরং দেশের ক্রীড়া অঙ্গনে মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

গোলাগুলি ও অবরোধে অচল সাজেক, পর্যটন ব্যবসায় ২০ কোটি টাকা ক্ষতির শঙ্কা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে স্থানীয় বাসিন্দাদের অনেকে বাড়িঘর ও…

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাঝুঁকির কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর মধ্যকার ফুটবল ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের অনুমতি…

দেশে দেশে কেন বিদ্রোহ করছে জেন-জি

বাংলাদেশ ও নেপালের পর ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, অর্থনৈতিক বৈষম্য…

ফের বিক্ষোভের আশঙ্কায় ফ্রান্সে নিরাপত্তা জোরদার

ফ্রান্সে আবারও বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে দেশটির সরকার। গত শনিবারের সহিংসতা ও লুটপাটের পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিভিন্ন শহরে সমাবেশে বিধিনিষেধ…

তাইওয়ান ঘিরে চীনের নৌ তৎপরতা বৃদ্ধি, উদ্বেগে জাপান-ফিলিপাইন

তাইওয়ানকে ঘিরে এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌ তৎপরতা বাড়াতে চীন সামুদ্রিক মিলিশিয়ার নৌযানের পাশাপাশি কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের কোস্টগার্ড। তাদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au