সর্বশেষ

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন-ট্রাম্প বৈঠক ১৫ আগস্ট

  • 5:43 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন; ছবি সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এই তথ্য পরে ক্রেমলিন থেকেও নিশ্চিত করা হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই বৈঠকে উপস্থিত থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

ট্রাম্প যুদ্ধ বন্ধে ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড়ার সম্ভাবনার ইঙ্গিত দিলেও জেলেনস্কি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনের জনগণ তাদের ভূমি দখলদারদের উপহার দেবে না।

বিবিসির তথ্য অনুযায়ী, ১৫ আগস্টের এই বৈঠকের বিষয় প্রথম ঘোষণা দেন ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যমে। পরে ক্রেমলিনের এক মুখপাত্র বলেন, রাশিয়ার কাছাকাছি থাকা যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কা বৈঠকের স্থান হিসেবে ‘যৌক্তিক’।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ বন্ধে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে— এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে বলেন, “আমরা কিছু ভূখণ্ড ফিরিয়ে আনব, কিছু অদলবদল করব। উভয়ের ভালোর জন্য কিছু অঞ্চল বিনিময় হবে।” তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।

সিবিএস নিউজ জানায়, হোয়াইট হাউস ইউরোপীয় নেতাদের একটি সমঝোতায় রাজি করানোর চেষ্টা করছে। এর আওতায়, রাশিয়া দোনবাস ও ক্রিমিয়ার অধিকাংশ নিয়ন্ত্রণ রাখবে, আর খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল ছেড়ে দেবে।

এর আগে পুতিন ট্রাম্পের দূত স্টিভ উইটকফের সঙ্গে মস্কোতে বৈঠকে একই ধরনের প্রস্তাব দেন। তবে ইউক্রেন ও ইউরোপীয় নেতারা এই প্রস্তাবে সম্মত হবেন কি না তা অজানা। জেলেনস্কি ও পুতিনের মধ্যে শান্তি শর্ত নিয়ে ব্যাপক দূরত্ব রয়েছে।

হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা সিবিএসকে জানিয়েছেন, ১৫ আগস্টের বৈঠকে জেলেনস্কির উপস্থিতির সুযোগ এখনও রয়েছে।

এদিকে, রাশিয়া ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, কিন্তু বড় কোনো সামরিক বিজয় অর্জন করতে পারেনি। ইস্তাম্বুলে তিন দফা আলোচনা ব্যর্থ হয়েছে, যেখানে মস্কোর শর্তগুলোকে কিয়েভ ও তার মিত্ররা আত্মসমর্পণের মতো মনে করছে।

রাশিয়ার দাবির মধ্যে রয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী সংকুচিত করা, ন্যাটোর সদস্য হওয়ার পরিকল্পনা বাতিল করা, এবং পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। মস্কো চায়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বের চারটি আংশিক দখলকৃত অঞ্চল থেকে কিয়েভ তার সামরিক বাহিনী প্রত্যাহার করুক।

ট্রাম্প শুক্রবার বলেন, “ত্রিপক্ষীয় শান্তিচুক্তির সুযোগ আছে। ইউরোপীয় নেতারা, পুতিন এবং জেলেনস্কি সবাই শান্তি চান। জেলেনস্কি তার প্রয়োজনীয় সব পাবে।” তিনি বলেন, জেলেনস্কি এর জন্য কঠোর পরিশ্রম করছেন।

গত মাসে ট্রাম্প বিবিসিকে স্বীকার করেছিলেন, উইটকফের মস্কো সফরের পর পুতিন তাকে হতাশ করেছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি ক্রেমলিনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং যুদ্ধবিরতিতে সম্মত না হলে আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন। শুক্রবার যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেনি।

ফেব্রুয়ারিতে ট্রাম্প পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এটি ছিল রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর তাদের প্রথম সরাসরি আলাপ। এর আগে ২০২১ সালে জেনেভায় জো বাইডেনের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হয়েছিল।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au