সর্বশেষ

রেকর্ড পারিশ্রমিকে আল হেলালে ডারউইন ননেজ

  • 9:02 pm - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
উরুগুয়ের স্ট্রাইকার ননেজ আল হেলালে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ আগস্ট-সৌদি প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব আল হিলাল ফুটবল বিশ্বে বড় এক ধাক্কা দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের গর্ব লিভারপুল থেকে ২৬ বছর বয়সী উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজকে ৭৫০ কোটি টাকার কাছাকাছি প্রায় ৫৩ মিলিয়ন ইউরোতে দলে ভেড়িয়েছে তারা। তিন বছরের চুক্তিতে নুনেজের আল হিলাল যোগদান নিশ্চিত হয়।

২০২২ সালে লিভারপুল বেনফিকা থেকে এই ফরোয়ার্ডকে ৬৪ মিলিয়ন ইউরোতে এনেছিল। কিন্তু তার প্রত্যাশিত পারফরম্যান্সে পৌঁছাতে পারেনি। ১৪৩ ম্যাচে ৪০ গোল করলেও শেষ মৌসুমে মাত্র ৮টি ম্যাচে শুরু থেকেই খেলেছেন। যেখানে লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল। প্রথম দুই মৌসুমে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। প্রথমে ১৫ গোল, পরের মৌসুমে ১৮ গোল। তবুও তৃতীয় মৌসুমে শুরু থেকেই মূল দলে জায়গা পেতে পারেননি।

আর্নে স্লট কোচের অধীনে ক্রমেই গুরুত্ব হারানো নুনেজের এই যাত্রার অবসান লিভারপুলের স্ট্রাইকার নির্বাচনে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। ইতিমধ্যেই জার্মানিতে আল হিলালের প্রাক-মৌসুম শিবিরে যোগ দিয়েছেন তিনি।

এদিকে, লিভারপুলের নতুন স্ট্রাইকারের জন্য বাজারেও সরগরম অবস্থা। যদিও নিউক্যাসল ইউনাইটেড ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আলেক্সান্ডার ইসাককে নিয়ে। তবুও লিভারপুলের এই পদক্ষেপ ফুটবল জগতের দৃষ্টি আকর্ষণ করেছে। লিভারপুল নিজেদের ভবিষ্যতের জন্য নুনেজকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়েছে।

সৌদি আরবের ক্লাবগুলোর অর্থনৈতিক শক্তি এবং বিশ্বমানের খেলোয়াড় দলে নিয়ে আসার প্রবণতা ফুটবল বিশ্বের চিত্র পাল্টে দিচ্ছে। নুনেজের এই রূপান্তর তারই সাক্ষ্য।

এই শাখার আরও খবর

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au