বিশ্ব

অস্ট্রেলিয়ার ফিলিস্তিন স্বীকৃতির সিদ্ধান্তকে স্বাগত জানল হামাস, ক্ষুব্ধ ইসরায়েল

  • 6:29 pm - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
অ্যান্থনি আলবানিজের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৩ আগষ্ট- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এই সিদ্ধান্তে হামাসের ভূমিকা থাকবে না, এমন শর্তসহ নিরস্ত্রীকরণ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনসহ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

অ্যান্থনি আলবানিজের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য এটি অন্যতম ভূমিকা রাখবে বলেও জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি।

২০২২ সালে অস্ট্রেলিয়া কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হামাসের সহ-প্রতিষ্ঠাতা শেখ হাসান ইউসুফ এই সিদ্ধান্তকে “রাজনৈতিক সাহস” বলে অভিহিত করেছেন এবং বলেছেন, এটি ফিলিস্তিনিদের ন্যায়বিচার ও বৈধ অধিকারের পথে বড় পদক্ষেপ। তিনি আরও দাবি করেন, এই স্বীকৃতি হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরায়েলবিরোধী হামলাকে বৈধতা দিয়েছে—যে হামলায় একদিনে ১,২০০-র বেশি ইসরায়েলি নিহত হয় এবং গাজায় চলমান যুদ্ধ শুরু হয়।

ইউসুফ বলেন, এসব হামলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী মনোযোগ এনেছে এবং অনেক দেশকে অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। তার দাবি, সশস্ত্র প্রতিরোধই অবরোধ ভাঙা এবং আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন প্রশ্ন ফের আলোচনায় আনার কার্যকর উপায় প্রমাণ করেছে।

ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার বিরোধীদল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে, অভিযোগ করেছে এটি হামাসকে পুরস্কৃত করার শামিল। তবে আলবানিজ এই অভিযোগ নাকচ করে বলেন, হামাস দ্বিরাষ্ট্র সমাধানের বিপক্ষে এবং এ সিদ্ধান্ত আসলে হামাস যা চায় তার বিপরীত। তিনি আরও জানান, ইসরায়েলি সরকার ও হামাসের উগ্রপন্থীরা উভয়েই এক রাষ্ট্র চায়, যা সহিংসতা দীর্ঘায়িত করবে।

এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের গাজা আক্রমণ ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার ঘটনায় সমালোচনা বেড়েই চলেছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে “নিয়ন্ত্রণ হারানো” বলে সমালোচনা করেছেন এবং বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, গাজা দখল ও মানবিক সহায়তা না দেওয়া একেবারেই অগ্রহণযোগ্য। তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ডও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা ও কয়েকটি ইউরোপীয় মিত্র দেশ যৌথ বিবৃতিতে গাজার মানবিক সংকটকে “অকল্পনীয়” আখ্যা দিয়ে ইসরায়েলকে অবাধে সাহায্য প্রবেশের আহ্বান জানিয়েছে।

সুত্রঃ নাইন নিউজ ও রয়টার্স

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au