লিড নিউজ

গাজা নগরীর পথে ইসরায়েলি ট্যাংক, প্রাণ বাঁচাতে পালাচ্ছেন হাজারো বাসিন্দা

  • 6:16 am - August 14, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
গাজা নগরীতে অভিযান চালাতে সীমান্তে ট্যাংক নিয়ে ইসরায়েলি সেনাদের প্রস্তুতি। ছবি: এএফপি

মেলবোর্ন, ১৪ আগষ্ট- ফিলিস্তিনের গাজায় অভিযানের মাত্রা আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এবার গাজা নগরী দখলে নিতে স্থল অভিযান শুরু করেছে তারা, যা প্রায় ১০ লাখ মানুষের জীবনে নতুন বিপদ ডেকে এনেছে। ইতিমধ্যে শহরের পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন। চারদিকে বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে, আর তাল আল-হাওয়ার দক্ষিণ দিক দিয়ে ট্যাংকের অগ্রযাত্রা চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও ১২৩ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া ২১ জন ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪৩৭ জন। একই সময়ে খাবারের অভাবে মারা গেছেন আরও আটজন, যাঁদের মধ্যে তিন শিশু। ইসরায়েলি অবরোধের কারণে এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ২৩৫ জন, যার মধ্যে ১০৬টি শিশু। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৭২২ জনে, আর আহত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় নতুন অভিযানের মূল রূপরেখা অনুমোদন দিয়েছে। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির এই পরিকল্পনায় সই করেছেন। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা নগরীতে সেনা প্রবেশের সুনির্দিষ্ট সময়সীমা জানায়নি। তবে গাজার গণমাধ্যম দপ্তরের মহাপরিচালক ইসমাইল আল-ছাওয়াবতা বলেছেন, ইসরায়েলি বাহিনী ইতিমধ্যেই শহরে অনুপ্রবেশ অব্যাহত রেখেছে।

তিনি অভিযানের ধরণকে “পোড়া মাটি নীতি” বলে আখ্যায়িত করেছেন, যেখানে বেসামরিক স্থাপনা ধ্বংস করে ভয়াবহ পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তাল আল-হাওয়া এলাকার বাসিন্দা ৫১ বছর বয়সী সাবাহ ফাতোম জানিয়েছেন, দিনরাত বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে উঠছে। আকাশে ড্রোন উড়ছে, আর মানুষজন নিজেদের ঘর ও তাঁবু ছেড়ে পশ্চিম দিকে পালিয়ে যাচ্ছে।

২২ মাসের ধারাবাহিক ইসরায়েলি আগ্রাসনে গাজার অধিকাংশ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২২ লাখ মানুষের অধিকাংশই বারবার বাস্তুচ্যুত হয়েছেন, আর প্রায় অর্ধেক এখন গাজা নগরীতে আশ্রয় নিয়েছেন। তবুও নতুন করে শুরু হওয়া স্থল অভিযান তাদের জীবনে আরও অনিশ্চয়তা ও ভয়ের ছায়া ফেলছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au