সর্বশেষ

রাহুল গান্ধীকে হত্যার হুমকি, আদালতে অভিযোগ

  • 8:26 am - August 14, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ভারতীয় কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগষ্ট- ভারতীয় কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আদালতে অভিযোগ দায়ের করেছেন। বুধবার (১৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাহুল গান্ধীর অভিযোগ, বিজেপির দুই সংসদ সদস্য তাকে সতর্ক করে বলেছেন— তার পরিণতিও দাদি ইন্দিরা গান্ধীর মতো হতে পারে। আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, ২০২২ সালে অনুষ্ঠিত ‘ভারত জোড়ো যাত্রা’র সময় হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে তার একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। ওই মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। গত ২৪ জুলাই সেই মামলায় জামিন পান তিনি।

রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার জানান, কংগ্রেসের পক্ষ থেকে আদালতে পৃথক একটি আবেদন জমা দেওয়া হয়েছে, যেখানে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও হুমকির প্রসঙ্গ তুলে ধরা হয়। তিনি বলেন, গত ১৫ দিন ধরে ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে রয়েছেন রাহুল গান্ধী। এর মধ্যেই সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর মধ্যে ‘হিন্দুত্ব’ শব্দ নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়।

আইনজীবী জানান, এই সময়েই বিজেপির দুই সংসদ সদস্য রাহুল গান্ধীকে সংসদ কক্ষ থেকে সরে যেতে বলেন এবং হুমকি দেন— তিনি যেন ইন্দিরা গান্ধীর মতো পরিণতির জন্য প্রস্তুত থাকেন। এছাড়া তারা তাকে ‘বড় সন্ত্রাসী’ বলেও আখ্যা দেন। আদালত আবেদন গ্রহণ করেছে এবং আগামী ১০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au