লিড নিউজ

শোভাযাত্রায় চিন্ময় প্রভুর প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা, আটক ৭

  • 10:45 pm - August 16, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট- চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা করার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, শোভাযাত্রায় নবীন, প্রবীণ, তরুণসহ হাজারো মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদিঘি, কোতোয়ালি, নিউ মার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন ও চেরাগি মোড় ঘুরে আবারও আন্দরকিল্লার জেএম সেন হলে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার মধ্যেই হঠাৎ কয়েকজন ব্যক্তি চিন্ময় কৃষ্ণের নামে লেখা প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টা করেন। আয়োজকদের নজরে এলে তারা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবেলা বলেন, “জন্মাষ্টমীর শোভাযাত্রায় কয়েকজন ব্যক্তি চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টা করেছিল। আয়োজকদের সহযোগিতায় তাদের শনাক্ত করে আটক করা হয়েছে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

এ ঘটনায় শোভাযাত্রার নিরাপত্তা আরও জোরদার করা হয়। আয়োজকরা জানান, কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সব সময় সতর্ক ছিলেন। তবে আটককৃতরা কেন এবং কী উদ্দেশ্যে প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় ঢুকতে চেয়েছিল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au