বাংলাদেশ

ধানমন্ডি ৩২–এ ফুল দিতে গিয়ে আটক রিকশাচালক জুলাই গণ–অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় কারাগারে

  • 5:05 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
আজিজুর ফুল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে মারধরের শিকার হন এবং পরে ধানমন্ডি থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ আগষ্ট- ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে এক বছর আগের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার (১৫ আগস্ট) আজিজুর ফুল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে মারধরের শিকার হন এবং পরে ধানমন্ডি থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে ২০২৪ সালের ৪ আগস্টের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করেন। মামলাটি করেছিলেন গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলাম, যা গত ২ এপ্রিল ধানমন্ডি থানায় নথিভুক্ত হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সরকারবিরোধী আন্দোলনের সময় সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে ছাত্র–জনতার ওপর হামলা চালানো হয়। এ সময় গুলিতে আহত হন আরিফুল ইসলাম। তিনি দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তদন্ত প্রতিবেদনে আজিজুর রহমানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেছে পুলিশ।

আজিজুরের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী আদালতে জামিনের আবেদন করলে তা নাকচ হয়।
মারধরের পর পুলিশের কাছে সোপর্দ হওয়ার আগে আজিজুর সাংবাদিকদের বলেন, “আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে ফুল কিনে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফেরাতে আসিনি।”

মামলার বর্ণনায় বলা হয়, গত বছরের ৪ আগস্ট দুপুরে নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব এলাকায় মিছিল চলাকালে হামলায় আরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরবর্তীতে সুস্থ হয়ে এ বছরের ২ এপ্রিল তিনি ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au