পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা
ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…
মেলবোর্ন, ১৭ আগষ্ট- গাজীপুরের টঙ্গীর হায়দারাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঝুট গুদাম পুড়ে গেছে। আগুনে গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামালও ভস্মীভূত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, প্রথমে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। এরপর টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি—মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন বলেন, “আগুনের সূত্রপাত হয় ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের আব্দুল আজিজ ও মিজানের গুদামে। ভেতরে প্লাস্টিক ধরনের ফেব্রিকস ও দাহ্যপদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তিনটি গুদামের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। আগুন লাগার সঠিক কারণও জানা যায়নি।
ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনো অজ্ঞাত কারণে এ আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au