পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা
ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…
মেলবোর্ন, ১৭ আগষ্ট- ১৩ বছর আগে রাজধানীর বনানীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। রোববার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউল করিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ, বকুল মিয়া, মাসুম মিন্টু ওরফে বারগিরা মিন্টু, মো. হোসেন মিজি ও সাঈদ ব্যাপারী। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাইদুল, মাসুম ওরফে প্যাদা মাসুম, মো. আবুল কালাম ওরফে পিচ্চি কালাম ও ফয়সাল। তাদেরও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া রফিকুল ইসলাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।
২০১২ সালের ২৩ আগস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সরকারি কোয়ার্টারে নিজ বাসায় খুন হন ডা. নিতাই। ঘটনার পরদিনই তার বাবা তড়িৎ কান্তি দত্ত বনানী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান ১০ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে উল্লেখ করা হয়, চুরি করতে গিয়ে ধরা পড়ায় আসামিরা ডা. নিতাইকে হত্যা করে।
তদন্ত ও বিচার প্রক্রিয়ায় আসামিদের মধ্যে মিন্টু, রফিকুল, পিচ্চি কালাম, সাইদুল, প্যাদা মাসুদ ও ফয়সাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। একই বছরের ২২ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। বিচার চলাকালে ২৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয় এবং পাঁচজন আসামি নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেয়।
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২২ আগস্ট রাতে পরিবারের সঙ্গে বাসায় ছিলেন ডা. নিতাই। ভোরে তার মা দ্বিতীয় তলায় উঠে ছেলেকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এজাহারে আরও বলা হয়, আসামিরা নগদ ৫ লাখ টাকা ও দুইটি স্বর্ণের বালা লুট করে নিয়ে যায়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au