গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…
মেলবোর্ন, ১৮ আগষ্ট- পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি নামবিহীন ট্রলার ডুবে যাওয়ার পর ১১ ঘণ্টা সাগরে ভেসে থেকে জীবিত ফিরেছেন ১০ জেলে। ঘটনাটি ঘটে রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটার সমুদ্র উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার গভীর সাগরে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের ভেতরে থাকা পানির কনটেইনার ও জালের ফ্লুট ধরে জেলেরা রাতভর সাগরে ভেসে ছিলেন। সোমবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে পাশের জেলেদের আরেকটি ট্রলার তাদের উদ্ধার করে বরগুনার পাথরঘাটার কচিখালী স্পট থেকে তীরে নিয়ে আসে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক খোকন হাওলাদার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসনের বাসিন্দা। তার চাচা জুম্মান হাওলাদার জানান, রোববার রাতে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ শিকার বন্ধ করে তীরে ফিরছিলেন। হঠাৎ রাত ৯টার দিকে ট্রলারটি ডুবোচরে আটকে যায়। বড় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদারের নাম জানা গেছে। বাকিদের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সবাই জীবিত আছেন। ট্রলারটি উদ্ধারের জন্য আরেকটি বোট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
জুম্মান হাওলাদার বলেন, বর্তমানে সাগর বেশ উত্তাল। নিরাপত্তার জন্য অধিকাংশ ট্রলার মাছ শিকার বন্ধ করে আলীপুর-মহিপুরসহ বিভিন্ন নদ-নদীতে আশ্রয় নিয়েছে।
এদিকে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, ঘটনাটি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন। তিনি বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং খোঁজখবর নিচ্ছি।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au