বাংলাদেশ

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • 6:18 am - August 19, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ আগষ্ট- ঢাকার আশপাশে মব জাস্টিস কিছুটা কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো এ ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারাদেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই ও চাঁদাবাজদের দমন, শীর্ষ সন্ত্রাসীদের জামিন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করতে বিপুলসংখ্যক নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা বিভাগে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু নতুন সৃজিত পদ এবং কিছু শূন্যপদ পূরণ করা হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই মব জাস্টিসটা যতটা সম্ভব কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা ঘটনা ঘটেছে। ঢাকায় কিছুটা কমলেও আশপাশের এলাকায় এখনো হচ্ছে। আমরা চেষ্টা করছি এসব ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে।”

১৫ আগস্টে ধানমন্ডি ৩২–এ ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমি জানি না কোনো নিষেধাজ্ঞা ছিল কি না। তবে আমাদের নির্দেশনা ছিল, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।”

মাইটিভির চেয়ারম্যানকে কেন গ্রেপ্তার করা হলো—এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “বাদী যদি বলে থাকেন তার সম্পৃক্ততা নেই, তাহলে কোর্টকে জিজ্ঞাসা করুন। পুলিশের গ্রেপ্তার যদি অবৈধ হয়, আদালত তাকে ছেড়ে দেবে। আদালত কারো কথায় চলে না, তারা স্বাধীন।”

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই সাধারণ মানুষ, বিশেষ করে নির্দোষ কেউ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনোভাবেই ছাড় পাবে না। সাধারণত ছোটখাটো অপরাধীদের ধরা হয়, বড় অপরাধীরা পার পেয়ে যায়। তবে বড় অপরাধী ধরা পড়লে সবার দৃষ্টি সেদিকেই যায়, ছোটখাটো অপরাধীদের দিকে আর নজর থাকে না। সাংবাদিকরা এ বিষয়ে সত্য ঘটনা তুলে ধরেন, এজন্য তাদের ধন্যবাদ।”

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au