লিড নিউজ

২৭ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক, অনিশ্চয়তায় ভারত

  • 7:38 am - August 24, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা এখনও চলছে, তবে কিছু বিষয়ে নিজেদের অবস্থান রক্ষা করতে হবে। এ ঘোষণা আসছে এমন এক সময়ে, যখন রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপের পথে।

এরই মধ্যে ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত মার্কিন বাণিজ্য আলোচকদের নয়াদিল্লি সফর বাতিল হয়েছে, যা নিয়ে শুল্ক প্রত্যাহার বা বিলম্বিত হওয়ার সম্ভাবনা কমে গেছে।

শনিবার নয়াদিল্লিতে ইকোনমিক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, “এই আলোচনায় আমাদের কিছু সীমারেখা আছে, যা অবশ্যই রক্ষা করতে হবে।” তিনি বিশেষভাবে কৃষক ও ক্ষুদ্র উৎপাদকদের স্বার্থকে সামনে আনেন।

চলতি বছরের শুরুর দিকে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা ভেস্তে যায়, কারণ ভারত তার কৃষি ও দুগ্ধ খাত যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে রাজি হয়নি। বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৯০ বিলিয়ন ডলারের বেশি।

জয়শঙ্কর বলেন, “জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে।”

ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের বিশ্লেষণে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র পূর্ণ শুল্ক কার্যকর করে এবং তা বহাল থাকে, তবে এ বছর ও আগামী বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৮ শতাংশ কমে যাবে। দীর্ঘমেয়াদে এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে, কারণ উচ্চ শুল্ক ভারতের বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হওয়ার আকর্ষণ কমিয়ে দেবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ঘোষণাকে “অস্বাভাবিক” বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “আমরা এমন মার্কিন প্রেসিডেন্ট আগে দেখিনি, যিনি এত প্রকাশ্যে পররাষ্ট্রনীতি পরিচালনা করেন। এটি প্রচলিত কূটনৈতিক রীতির থেকে ভিন্ন।”

জয়শঙ্কর আরও অভিযোগ করেন, ভারতের রাশিয়ার তেল কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ জানালেও একইভাবে চীন বা ইউরোপীয় ইউনিয়নের মতো বড় ক্রেতাদের ক্ষেত্রে বিষয়টি তুলছে না। তাঁর ভাষায়, “যদি যুক্তি তেল কেনা নিয়ে হয়, তবে আরও বড় ক্রেতা আছে। আর যদি যুক্তি হয় কে বেশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, তবে আরও বড় বাণিজ্যকারী আছে।”

তিনি যোগ করেন, রাশিয়া-ইউরোপের বাণিজ্যের পরিমাণ ভারত-রাশিয়া বাণিজ্যের তুলনায় অনেক বড়।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের রাশিয়ার তেল আমদানি নিয়ে এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো কথা ওঠেনি, বরং বিষয়টি সামনে এসেছে হঠাৎ শুল্ক ঘোষণার পর।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au