সর্বশেষ

নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা

  • 6:09 am - August 25, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ আগস্ট- সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। গত ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে অপির্তা বিশ্বাসরা।

বাংলাদেশ দু’টি গোল পেয়েছে প্রথমার্ধে। ৪১ মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে থৈনু মারমা বক্সের মধ্যে কোনাকুনি শটে গোল করেন। মিনিট চারেক পর মিডফিল্ড থেকে সাজানো এক আক্রমণে সুরভী আকন্দ প্রীতি নেপালের বক্সের সামনে বল পান। নেপালের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে এসেও বলের লাগান পাননি। প্রীতি বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়ান।

বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়া ছিল। মিডফিল্ডে বাংলাদেশের ফুটবলারের এক ভু্লে বল পান নেপালের ফরোয়ার্ড। বক্সে প্রবেশ করে নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস করে নেপাল ৬২ মিনিটে। বাংলাদেশের ফুটবলারদের অফ সাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফুটবলার সবাইকে পেছনে ফেলেন। বলের সুন্দর নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ বক্সে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি। উল্টো বক্স থেকে বেরিয়ে আসা বাংলাদেশের আগুয়ান গোলরক্ষকের হাতে বল জমা দিয়েছেন।

এই ম্যাচে বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিক হতে পারত। ৮০ ও ইনজুরি সময়ে তার নেয়া দু’টি শট বারে লেগে ফেরত আসে। ফলে গোলবঞ্চিত হন এই ফরোয়ার্ড। ৮৫ মিনিটে থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লাগে। তবে ইনজুরি সময়ে বদলি ফুটবলার রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বাংলাদেশের হয়ে আরেকটি গোল করেন।

সাফ অ-১৭ টুর্নামেন্ট ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারালেও ভারতের বিপক্ষে হেরেছে। আবার এই তিন দলের বিপক্ষে মুখোমুখি হবে। ছয় ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au