সর্বশেষ

ইনজুরির কারণে চার সপ্তাহ মাঠের বাইরে সাকা

  • 4:02 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
গুরুত্বপূর্ণ ফুটবলারদের হারিয়েও ম্যাচ জিতলো আর্সেনাল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ আগস্ট- প্রথমে মার্টিন ওডেগার্ড। পরে চোটের কারণে মাঠ ছাড়েন বুকায়ো সাকা। দলের দুই মূল খেলোয়াড়কে হারালেও বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্সেনাল। লিডস ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচে গানাররা ধাক্কা না পেলেও এবার পেতে যাচ্ছে।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নাকি চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে সাকাকে। আর্সেনাল ফরোয়ার্ডকে নিয়ে এমন দুঃসংবাদ জানিয়েছে বিবিসি। দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার আগে একটা গোলও করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড। এই চোট তার পিছু ছাড়ছে না। সর্বশেষ মৌসুমেও একই চোটে তিন মাস মাঠের বাইরে ছিলেন তিনি।

খবর যদি সত্যি হয় তাহলে প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ মিস করবেন সাকা। আগামী শনিবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আতিথেয়তা মিস করবেনই সঙ্গে নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার সিটির বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হতে পারে। শুধু আর্সেনালের জন্যই ধাক্কার হবে না ইংল্যান্ডেরও হবে। কেননা আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ রয়েছে ‘থ্রি লায়নদের’। প্রতিপক্ষ অ্যান্ডোরা ও সার্বিয়া।

সাকাকে নিয়ে আর্সেনালের মাথা ব্যথা থাকলেও ওডেগার্ডকে নিয়ে তেমনটা নেই। সামনে ম্যাচ মিস করতে পারেন এমনটা জানা যায়নি কাঁধের চোট পাওয়া নরওয়ের মিডফিল্ডারকে নিয়ে। দুজনই চোটে পড়লেও আর্সেনালের আক্রমণভাগ ও মিডফিল্ড বেশ শক্তিশালীই।

নতুন আসা ভিক্টর ইয়োকারেস, ননি মাদুয়েকে ও ইবাররেচি এজের সঙ্গে পুরনো যোদ্ধা গ্যাব্রিয়েল মার্টিনেলি, লিয়ান্দ্রো ট্রোসার্ড, ইথান নুয়ানেরি ও দলের সর্বশেষ ম্যাচে লিগের দ্বিতীয় সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়া ম্যাক্স ডোম্যানরা প্রস্তুত আছেন।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au