সর্বশেষ

বিশ্বকাপের জন্য পাকিস্তান নারী দল ঘোষণা

  • 5:53 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ আগস্ট-বিশ্বকাপ-২০২৫ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান নারী ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। নারী ক্রিকেট নির্বাচক কমিটি এই দল চূড়ান্ত করেছে।

একই দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে, যা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এই দলে নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন মুনিবা আলী সিদ্দিকী। অভিজ্ঞ ডায়ানা বেগ থাকছেন নবীন খেলোয়াড়দের সঙ্গে মিশে দলকে শক্তিশালী করতে। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটার আয়মান ফাতিমা। যিনি সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন।

দলে দুটি পরিবর্তন এসেছে। আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্ব থেকে গুল ফেরোজা ও নাজিহা আলভিকে সরিয়ে মূল দলে আনা হয়েছে আয়মান ফাতিমা ও সাদাফ শামাসকে। ওই দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়।

বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে, ২৯ আগস্ট থেকে। পাকিস্তান নারী দল বিশ্বকাপ মিশন শুরু করবে ২ অক্টোবর বাংলাদেশ নারীদের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৫ অক্টোবর অপেক্ষা করছে ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ২৪ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে।

পাকিস্তান নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ২০২৫:
ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেইগ, আয়মান ফাতিমা, নাশরা সন্দহু, নাটালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামিম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নবাজ (উইকেটকিপার), সাইদা আরুব শাহ।

নন-ট্রাভেলিং রিজার্ভ:
গুল ফেরোজা, নাজিহা আলভি, তুবা হাসান, উম্মে-হানি ও ওয়াহিদা আখতার।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au